জাতীয়
করোনা ভাইরাস

সিঙ্গাপুরে আরও দুই বাংলাদেশি শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক:

চীনে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ২৪২ জনের। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৪ হাজার ৮৪০ জন। সংবাদ মাধ্যম আলজাজিরা জানায়, করোনা ভাইরাসে এ পর্যন্ত মৃত্যু হয়েছে মোট এক হাজার ৩৫৫ জনের। আক্রান্ত হয়েছেন মোট ৬০ হাজার ১১ জন।

চীনের বাইরেও এর প্রভাব পড়তে শুরু করেছে। এ অবস্থায় সিঙ্গাপুরে আরও দুজন বাংলাদেশির শরীরে নতুন করোনা ভাইরাস বা কভিড-১৯ শনাক্ত হয়েছে।

১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে এ তথ্য নিশ্চিত করেছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান ( আইইডিসিআর)।

আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, এ নিয়ে মোট চারজন বাংলাদেশি কভিড-১৯ এ আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছেন। তারা বর্তমানে দেশটির বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়াও গতকাল বুধবার আইইডিসিআর এর সংবাদ সম্মেলনে জানানো হয়, এই দুই রোগীর সংস্পর্শে ছিলেন এমন ১৯ জনকে কোয়ারেন্টাইনে রেখেছে সিঙ্গাপুর সরকার। এর মধ্যে ১০ জনই বাংলাদেশি।

উল্লেখ্য, এর আগে দেশটিতে আরও দুই প্রবাসী বাংলাদেশির শরীরে কভিড-১৯ এর উপস্থিতি শনাক্ত হয়। তাদের একজন আইসিইউ-এ এবং অপরজন সাধারণভাবে চিকিৎসা নিচ্ছেন। সিঙ্গাপুরের সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস'র খবরে বলা হয়েছে, বাংলাদেশিরা সেলেটার অ্যারোস্পেস হাইটসে কাজ করতেন।

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় আজ জানায়, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া আরও আটজনকে আজ বৃহস্পতিবার শনাক্ত করা হয়েছে। ফলে দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ জনে। নতুন শনাক্ত আট জনের মধ্যে পাঁচ জন গড চার্চের গ্রেস অ্যাসেম্বলির সঙ্গে সম্পর্কিত। এদের মধ্যে একজন ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের অধ্যাপক। অসুস্থবোধ করার পর তিনি সহকর্মী ও শিক্ষার্থীদের সংস্পর্শে আসেননি। এই এলাকাটিতে এখন পর্যন্ত সাতজন আক্রান্তকে শনাক্ত করা হয়েছে। এর আগে বুধবার আরও দুজন আক্রান্ত হয়েছিলেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, আট জনের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক যারা ওয়ার্ক পারমিট নিয়ে সিঙ্গাপুরে কাজ করছেন। তাদের বয়স যথাক্রমে ৩০ ও ৩৭। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় পরিচয় প্রকাশ না করে তাদেরকে কেস ৫২ ও ৫৬ বলে আখ্যায়িত করছে। এই এলাকাতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত চারজনকে শনাক্ত করা হয়েছে। এদের সবাই বাংলাদেশি নাগরিক।

কেস ৫২ বলে আখ্যায়িত বাংলাদেশি ৭ ফেব্রুয়ারি থেকে অসুস্থবোধ করছিলেন। বৃহস্পতিবার তার শরীরে ভাইরাসটির উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। ৩৭ বছরের এই ব্যক্তি ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার আগে পূর্বের দুই বাংলাদেশির সংস্পর্শে ছিলেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত ডে...

বাগেরহাটে চার সরকারি কৌঁসুলির পদত্যাগ

বাগেরহাট জেলা জজ আদালতের চারজন সহকারী সরকারি কৌঁসুলি (পিপি) একযোগে পদত্যাগ কর...

ট্রাম্পের অভিবাসন নীতিতে কমছে জনসমর্থন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে দেশটির নাগরিকদের মধ্য...

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়তে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পৌঁছে গেছে বাংলাদেশ ক্রিকেট...

ডলারের দাম ১২৬ টাকায়, বাড়ছে চাপ

দেশের বৈদেশিক মুদ্রাবাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। মার্কিন ডলারের চাহিদা...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা