জাতীয়

এবার কাঠগড়ায় উঠছেন শাজাহান খান

নিজস্ব প্রতিবেদক:

কখনও তিনি পরিবহন শ্রমিক নেতা, কখনও পরিবহন মালিক, কখনও’বা গার্মেন্ট শ্রমিক নেতা। কখনও মন্ত্রী, কখনও আবার যুদ্ধাপরাীদের বিচারের আন্দোলন নেতা। জাসদের রাজনীতি থেকে আওয়ামী লীগে প্রবেশ করে হয়েছেন দলের শীর্ষ নেতাদের একজন। তিনি শাজাহান খান। এবার আদালতের কাঠগড়ায় উঠতে হচ্ছে সরকারের সাবেক এই মন্ত্রীকে।

গত ২৫ বছর ধরে সড়কে নিরাপত্তার দাবিতে আন্দোলন করে আসা ‘নিরাপদ সড়ক চাই আন্দোলনের’এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের দায়ের করা মানহানির মামলায় আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মামলাটির গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার এক নম্বর যুগ্ম জেলা জজ উৎপল ভট্টাচার্য।

গত বছরের ৮ ডিসেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি অনুষ্ঠানে শাজাহান খান বলেন, ‘ইলিয়াস কাঞ্চন কোথা থেকে কত টাকা পান, কী উদ্দেশ্যে পান, সেখান থেকে কত টাকা নিজে নেন, পুত্রের নামে নেন, পুত্রবধূর নামে নেন সেই হিসেবটা আমি জনসম্মুখে তুলে ধরব’।
এতে ক্ষুব্ধ হয়ে ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক চাইসহ তার পরিবারের সদস্যদের নিয়ে নির্লজ্জ মিথ্যাচারের মাধ্যমে অসত্য, বানোয়াট ও উদ্ভট বক্তব্য দেয়ার অভিযোগে গত বুধবার (১২ ফেব্রুয়ারি) আদালতে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেন শাজাহান খানের বিরুদ্ধে।

শাজাহান খানকে নিয়ে বিতর্ক এবারই প্রথম নয়। বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কিত কর্মকান্ডের জন্য বিগত বেশ কয়েক বছর ধরে তিনি আছেন নানা আলোচনা-সমালোচনায়। মন্ত্রী থাকা অবস্থায় আরও বেশি বিতর্কের সৃষ্টি করেন তিনি।

২০১১ সালে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং মিশুক মুনির নিহত হলে চালকদের লাইসেন্স পাওয়ার যোগ্যতা নিয়ে কথা উঠলে তিনি বলেছিলেন, ‘গরু-ছাগল চিনতে পারলেই তাদের ড্রাইভিং লাইসেন্স দিতে হবে।’

আওয়ামী লীগ সরকারের উদ্যোগে যখন যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া চলমান তখন ‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোল ‘ নামের একটি সংগঠনের জন্ম দিয়ে বনে যান সেটির আহবায়ক। এতে সরকারকে যেমন বিব্রত হয়ে হয়েছিল, একইভাবে বিব্রতবোধ করছিল যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে দীর্ঘদিন ধরে রাজপথে থাকা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

২০১৫ সালে পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় তিনি বলেছিলেন, ‘দেশে কোটি মানুষের বাস। এর মধ্যে ঢাকায় থাকেন দুই কোটি মানুষ। তাই এমন ঘটনা ঘটতেই পারে।’

২০১৭ সালে সাভারে ট্রাকচাপা দিয়ে এক নারীকে হত্যার দায়ে ঢাকার আদালত ট্রাকচালকের ফাঁসির রায় দিয়েছিলেন। ওই সময় তার অবস্থান ছিল আদালতের রায়ের বিরুদ্ধে সারাদেশ অচল করে দেয়া পরিবহন শ্রমিকদের পক্ষে। তখন তার মন্তব্য ছিল, ‘ফাঁসি দিয়ে সমস্যার সমাধান হবে-তা ভুল ধারণা। একজন মন্ত্রীর সন্তান কুকুর বাঁচাতে গিয়ে মারা গিয়েছিলেন। তাই বলে কি সে কুকুরের ফাঁসি হবে?’

২০১৮ সালে সড়কে দুই শিক্ষার্থীর ওপর বাস তুলে দেয়ায় নিহতের ঘটনার দিনই শাজাহান খান হাসিমুখে বাংলাদেশের সঙ্গে ভারতের মহারাষ্ট্রের দুর্ঘটনার উদাহরণ টেনে এনে বিষয়টি উড়িয়ে দেয়ায় সারাদেশ ফুসে ওঠে তার বিরুদ্ধে। গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে কখনও কোনভাবে জড়িত না থাকলেও এখাতের শ্রমিকদের অধিকার আদায়ের নামে বিশাল সমাবেশ করেও বিতর্কের জন্ম দেন সাবেক এই নৌ-পরিবহন মন্ত্রী।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষক ইলিয়াস শেখ (৩৫) চিকিৎসাধী...

আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক 

ফরিদপুরের আলফাডাঙ্গায় সুমাইয়া শিমু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে...

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

লিভার ভালো রাখতে কী খাবেন, আর কোন খাবার এড়িয়ে চলবেন?

শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে লিভার অন্যতম। এটি শরীর থেকে ক্ষতিকর পদার্...

৫ই আগষ্ট আওয়ামিলীগের রাজনৈতিক কবর হয়ে গেছে: আবু হানিফ 

জুলাই গণঅভ্যুত্থানে কিশোরগঞ্জে ছাত্র জনতার ভূমিকা, প্রত্যাশা ও ভবিষ্যৎ শীর্ষক...

স্বাস্থ্য কমপ্লেক্সে মন্ত্রীর পরিদর্শন, কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্ব...

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়া...

‘আপনাদের নিরাশ করব না’: বাংলাদেশি দর্শকদের মধুমিতা

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবার প্রথমবারের মতো বাংলাদেশের স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা