জাতীয়

রোহিঙ্গা সমস্যা যত বেশি দীর্ঘায়িত হবে মানবপাচারের ঝুঁকি তত বাড়বে

নিজস্ব প্রতিবেদক:
উন্নত জীবনের স্বপ্নে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের অনেকে অবৈধ পথে বিদেশে পাড়ি দেয়ার পথ বেছে নিচ্ছেন। জীবনের ঝুঁকি নিয়ে সে পথে পা বাড়িয়ে জীবনটাকেই হারাচ্ছেন অনেকে। বঙ্গপোসাগরের পথ ধরে মালয়েশিয়ার পাড়ি দেয়ার বিষয়টিও নতুন কিছু নয়। মানব পাচারকারীরাও এই সুযোগে তাদের তৎপরতা বাড়িয়ে অনেক। সবশেষ গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মালয়েশিয়ায় যেতে গিয়ে ট্রলারডুবিতে প্রান হারিয়েছেন ১৬ রোহিঙ্গা। এধরণের ঘটনা এখানেই থেমে থাকবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও বললেন সেই কখা।

রোহিঙ্গা সমস্যা যত বেশি দীর্ঘায়িত হবে মানবপাচারের ঝুঁকি তত বাড়বে বলে মন্তব্য করেছেন তিনি। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অথিতি ভবন পদ্মায় এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

তিনি বলেন, ‘রোহিঙ্গারা যে পাচারের হচ্ছে বা হবে এই ঝুঁকির কথা আমরা সবসময়ে বলেছি। আমরা জানি যে, এই সমস্যা যত বেশি দীর্ঘায়িত হবে মানবপাচারের বিষয়গুলো থাকবে।’

পররাষ্ট্র সচিব বলেন, ‘এখানে শুধু মানবপাচার নয়, মাদক ব্যবসারও ঝুঁকি আছে। এসব বিষয় বিবেচনা করেই কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য চিন্তা করা হয়েছে। তাদের নিরাপত্তা ও বাংলাদেশের অন্য জায়গায় রোহিঙ্গারা যেন যেতে না পারে সেটির বিবেচনা করে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে।’

রোহিঙ্গাদের হাতে বাড়তি অর্থ থাকার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ‘যে মুহূর্তে তাদের হাতে বাড়তি অর্থ থাকবে, তারা মানবপাচারকারীদের শিকার হবে। অতীতে আমরা দেখেছি শুধু বাংলাদেশ থেকে নয়, রাখাইন থেকেও তারা পাচারের শিকার হয়েছে।’

তিনি বলেন, ‘তারা বিভিন্ন সময়ে বাংলাদেশের পাসপোর্ট বা অন্য জিনিস পাওয়ার চেষ্টা করেছে এবং অনেক সময়ে ধরাও পড়েছে। সুতরাং এই বিষয়গুলো নিয়ে বেশি সাবধান থাকতে হবে। এসব কারণে ভাসানচরের যে বিষয়টি সেটি গুরুত্বপূর্ণ। তারা সেখানে ভালো থাকবে এবং এই ঝুঁকিগুলি কম থাকবে।’

ভাসানচর প্রস্তুত আছে এবং আগামী শুক্রবার পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্যরা সেখানে যাবে বলে মন্তব্য করেন সচিব।

জঙ্গি গ্রুপের উপস্থিতির বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যশনালের রিপোর্টের বিষয়ে তিনি বলেন, ‘জঙ্গি গ্রুপের বিষয়ে আমাদের জানা নাই। কিসের ওপর ভিত্তি করে টিআইবি এই তথ্য দিয়েছে সেটি আমরা জানি না। আমাদের নিরাপত্তা বাহিনী যথেষ্ট তৎপর। কিন্তু রাতের অন্ধকারে হয়তো মাদক চোরাচালান হয়। এছাড়া ছোট আগ্নেয়াস্ত্র এক-দুইবার পাওয়া গেছে এবং সেগুলো আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। আমাদের তথ্য অনুযায়ী জঙ্গি গ্রুপ কাজ করছে এমন কিছু জানা নাই।’

সৌদি আরবে থাকা রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, ‘এটি নিয়ে আলোচনা চলছে। আজকে সৌদি আরবের সঙ্গে যৌথ কমিশনের বৈঠক আছে।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

আল-আকসা দখলের পথে ইসরাইল

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উ...

 রাশিয়ায় মৃত্যু ভাতার টাকায় প্রতারণার অভিযোগ

ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ায় সেনাসদস্যদের মৃত্যু-পরবর্তী সরকারি ক্ষতিপ...

জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থ...

চুরির সময় বাধায় আঙুল হারাল চোর, নিয়েও গেল দুই ফোন

ঝালকাঠির রাজাপুরে চুরি করতে গিয়ে এক চোর গৃহবধূর সাহসী প্রতিরোধের মুখে আঙুলের...

বাংলাদেশি কর্মীদের জন্য সৌদিতে বড় সুবিধা

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জন্য নতুন সুবিধার ঘোষণা দিয়েছে দেশটির মা...

রাজধানীতে অভিযানে ৪৬৬ আটক, মাদক উদ্ধার

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা