সংগৃহীত ছবি
জাতীয়

সাবেক মেয়র আতাউর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিমকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আটক করেছে র‍্যাব।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এরপর তাকে ধানমন্ডি থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন: সাবেক এমপি সেলিম গ্রেফতার

হবিগঞ্জ সদর থানা এলাকার চাঞ্চল্যকর রিপন শীল ও মোস্তাক আহমেদ হত্যা মামলার অন্যতম আসামি হলেন তিনি।

জানা যায়, গত বৃহস্পতিবার (১৫ আগস্ট) হবিগঞ্জ সদর মডেল থানায় ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ রিপন শীল (২৭) নিহত হন। এ ঘটনায় সেলিমসহ ৫৯ জনের নামে মামলা দায়ের করা হয়। নিহত রিপনের মা রুবি রাণী শীল বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা করেন।

আরও পড়ুন: রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

মামলার এজাহারে উল্লেখ করা হয়, রোববার (৪ আগস্ট) দুপুরে হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল বের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা। এরপর শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক দিয়ে জেলা আ’লীগের কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী হামলা চালান এবং আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করেন। এ সময় রিপন শীলের বুকের ডান পাশে গুলিবিদ্ধ হয়ে গুরুতর ভাবে আহত হন। এর পরে তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এছাড়াও, গত বুধবার (২১ আগস্ট) হবিগঞ্জে মোস্তাক আহমেদ (২৫) হত্যার ঘটনায় হবিগঞ্জ-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আবু জাহিরসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এতে অজ্ঞাতনামা আসামি করা হয় আরও (১০০-১৫০) জনকে।

নিহত মোস্তাক আহমেদ সিলেট জেলার জালালাবাদ থানার বউরিপুর এলাকার আবদুল কাদিরের ছেলে। তিনি হবিগঞ্জে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রকল্পে শ্রমিকের কাজ করতেন।

আরও পড়ুন: ফ্যাসিজমের প্রেতাত্মারা ষড়যন্ত্র করছে

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শুক্রবার (২ আগস্ট) দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জুমার নামাজের পর হবিগঞ্জে শহরের কোর্ট মসজিদের সামনে অবস্থান নেন। এরপর তারা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালালে মোস্তাক আহমেদ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এর পরে তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা