সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুর থানার কাটাসুর এলাকায় একটি বাসায় ঢুকে শাহাদাত হোসেন (২০) নামে ১ যুবককে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার(১৭ সেপ্টেম্বর) রাতে কাটাসুরের গ্রীণভিউ হাউজিং এ ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: ডেঙ্গুতে একদিনে ৫ জনের প্রাণহানি

স্থানীয়রা জানান, ১ দল মুখোশধারী দুর্বৃত্ত মঙ্গলবার রাতে কাটাসুর এলাকায় শাহাদাতকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। এরপর জীবন বাঁচাতে ঐ সময় শাহাদাত একটি বাসায় ঢোকেন। কিন্তু তারপরও দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কোপাতে থাকে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান জানান, মঙ্গলবার রাতে শাহাদাত নামের ১ যুবককে বাসায় ঢুকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এরপর তাকে স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: ফ্যাসিজমের প্রেতাত্মারা ষড়যন্ত্র করছে

তিনি আরও জানান, কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করেছে সেই বিষয়ে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। তবে আশপাশের সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যায় জড়িতদের গ্রেফতার করা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ইনডোর প্লান্টঃ শখ থেকে উদ্যোক্তা, মাসে আয় ২ লাখ! 

করোনাকালে গাছের সাথে সখ্যতা। কোভিড আক্রান্ত হয়ে যখন সবাইকে ছাড়া একা থাকতে হয়ে...

মুন্সীগঞ্জে প্রয়াত উপমন্ত্রী আব্দুল হাই  স্মরণে দোয়া মাহফিল 

মুন্সীগঞ্জে সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সদ...

সংস্কারের অভাবে নষ্টের পথে ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশন

দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত গুরুত্বপূর্ণ যোগাযোগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা