রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর বাজার
বাণিজ্য

কমেছে মুরগি, বাড়ছে চালের দাম

মোঃ কামাল হোসেন: রাজধানীতে কমেছে বয়লারসহ সব রকম মুরগির দাম। বিক্রি হচ্ছে ১৮৫ টাকা কেজি দরে। এছাড়া কমতে শুরু করেছে শসা, গাজরসহ বেশ কয়েকটি সবজির দাম। তবে যথারীতি শীতকালীন শাক-সবজি এবার বিক্রি হচ্ছে চড়া দামে। এছাড়া ব্যবসায়ীদের মতে দাম বাড়ছে চিকন চালের। শুক্রবার (৭ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর বাজার ঘুরে দেখা গেছে এই চিত্র।

কাটাসুর বাজারের মুরগি ব্যবসায়ী ইসলাম মোল্লা জানান, বাজারে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৮৫ টাকা প্রতি কেজি, যা গত সপ্তাহে ছিল ২০০ টাকা। ব্রয়লার মুরগির পাশাপাশি দাম কমেছে পাকিস্তানি কক বা সোনালী মুরগিরও। সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৮০ টাকা যা গত সপ্তাহে ছিল ৩০০ টাকা।

অন্যদিকে, মাছ ব্যবসায়ী জামাল ও সজীব জানান, গত সপ্তাহের মতো রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ২০০-৪৫০ টাকা প্রতি কেজি। একই দামে বিক্রি হচ্ছে কাতল মাছ। শিং ও টাকি মাছের কেজি বিক্রি হচ্ছে ২৫০-৩৫০ টাকা। শোল মাছের কেজি বিক্রি হচ্ছে ৬০০-৬৫০ টাকা। তেলাপিয়া ও পাঙ্গাস মাছের কেজি বিক্রি হচ্ছে ১৫০-১৭০ টাকা। এক কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ৯০০-১২০০ টাকা। ছোট ইলিশ মাছের কেজি বিক্রি হচ্ছে ৩৫০-৪০০ টাকা। নলা মাছ বিক্রি হচ্ছে ১৭০-২০০ টাকা কেজি। চিংড়ি বিক্রি হচ্ছে ৬০০-৬৫০ টাকা কেজি।

কাটাসুর বাজারের মুদি ব্যবসায়ী আকতার জানান, চাল গত সপ্তাহের চাইতে দুই/তিন টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। ডাল মোটা ৮০ টাকা, চিকন মসুর ডাল ১০০ টাকা, এছাড়া বোতলজাত সোয়াবিন তেল ১৬০ টাকায় অপরিবর্তিত রয়েছে, আর নাজিরশাইল চাল ৬০ টাকা মিনিকেট ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। আর ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১০৫ টাকা বলেও জানান তিনি।

এছাড়া একই বাজারের সবজি ব্যবসায়ী এখলাস জানান, বাঁধাকপি ৪০, টমেটো ৬০, সাধারণ শিম ৫০, বিচি শিম ৭০ টাকা, গোল বেগুন ৫০, লম্বা বেগুন ৪০, গাজর ৪০, মূলা ৪০, লাউ ৬০ এবং শসা ৫০ টাকা দ‌রে বি‌ক্রি হ‌চ্ছে। তবে গত সপ্তাহের মতো পুরাতন আলুর কেজি বিক্রি হচ্ছে ২৫ টাকা। এছাড়া গত সপ্তাহের মতো ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে নতুন আলু।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা