সংগৃহীত ছবি
জাতীয়

শ্রমিক-মালিক সম্পর্ক দৃঢ় করতে হবে

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মালিক ও শ্রমিকদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে হবে।

আরও পড়ুন: ব্যবসায়ীদের সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর হোটেলে ইন্টার কান্টিনেন্টালে ব্যবসায়ীদের সঙ্গে সংলাপে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‌‌মধ্যম আয়ের দেশ হয়ে গেলে, অনেক সুযোগ-সুবিধা বন্ধ হয়ে যাবে, এটা ঠিক। কিন্ত নিজেদের প্রতিযোগী করে গড়ে তুলতে হবে৷ দেশটাকে প্রতিযোগী হিসেবে দাঁড় করাতে হবে৷ সবাই এগিয়ে আসেন।শ্রমিক-মালিকদের সম্পর্কটা আরও দৃঢ় হতে হবে।

তিনি বলেন,‌ ছাত্র-জনতার অভ্যুত্থান প্রথাগত আন্দোলন ছিল না। তারা এটা জেনেই রাস্তায় নেমেছিল যে, তারা নাও ফিরতে পারে বাড়িতে। তারা প্রাণের বিনিময়ে তাদের লক্ষ্য অর্জন করে গেছে।এটা কোনো সাধারণ রাজনৈতিক আন্দোলন ছিল না। নতুন বাংলাদেশের জন্য লড়াই করেছে তরুণরা। তারা এ সুযোগ না করে দিলে, জাতিকে পচনের হাত থেকে রক্ষা করা যেতো না। সুস্থ-সমৃদ্ধ দেশ গঠন করে এগিয়ে যেতে হবে।

আরও পড়ুন: সাংবাদিকদের বেতন কাঠামোর সংস্কার

ড. ইউনূস বলেন, এই সুযোগ জাতির জীবনে বারবার আসে না। অতীত আর টানবে না আপনাকে। নতুনভাবে এগিয়ে যেতে হবে। এই সুযোগ আর কখনো আসবে কিনা জানি না।এটা যেন আমরা হারিয়ে না ফেলি।এটা হারিয়ে ফেললে জাতির আর কিছুই অবশিষ্ট থাকবে না। এটা পাল্টাপাল্টি দোষ দেওয়ার মতো কোনো বিষয় নয়। যতটুকু সময় আমরা সরকারে আছি, ততটুকু সময়েই টিম হিসেবে কাজ করবো। নতুন বাংলাদেশ হিসেবে উত্তরণ অনেক কঠিন কাজ।সবাই মিলে স্বপ্ন বাস্তবায়ন করবো।

তিনি আরও বলেন, আমি যতদিন আছি, ততদিন আপনাদের ‌সামাজিক ব্যবসা করার অনুপ্রেরণা দিয়ে যাবো। সবসময় সরকারের ওপর ভরসা করবেন না। নিজের টাকায় ব্যবসা হবে। কিন্তু মুনাফা থাকবে না৷ মেকিং মানি ইজ হ্যাপিনেস, বাট মেকিং আদার পিপল হ্যাপি ইজ মাচ মোর হ্যাপিনেস৷

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা