সংগৃহীত ছবি
জাতীয়

ট্রেনে কাটা পড়ে ২ যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁও ও নারায়ণগঞ্জের চাষাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ২ যুবকের মৃত্যু হয়েছে। তাদের বয়স আনুমানিক ২৭ ও ৩২ বছর।

আরও পড়ুন: ব্যবসায়ীদের সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরের দিকে নিহত ২ যুবকের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় রেলওয়ে থানা পুলিশ।

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাহিদা খানম বলেন, গতকাল সন্ধ্যা পৌনে ৮ টার দিকে অজ্ঞাতপরিচয় (২৭) এক যুবক তেজগাঁও এলাকায় রেললাইন দিয়ে অসাবধানবশত হাঁটার সময় ঢাকা থেকে ছেড়ে আসা তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠাই। আশেপাশের লোকদের জিজ্ঞেস করে আমরা ওই যুবকের নাম পরিচয় জানতে পারিনি।

আরও পড়ুন: সাবেক এমপি ফজলে করিম আটক

অপরদিকে, পৃথক আরেকটি ঘটনায় একইদিন সন্ধ্যা ৭ টার দিকে নারায়ণগঞ্জের চাষাড়া রেললাইন দিয়ে পার হওয়ার সময় নারায়ণগঞ্জগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় অজ্ঞাতপরিচয় (৩২) আরেক যুবকের। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয় বলে জানান নারায়ণগঞ্জে জেলার রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুখলেচুর রহমান।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা