সংগৃহীত ছবি
জাতীয়

বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি প্রদান

নিজস্ব প্রতিবেদক: দেশে বৈদেশিক মুদ্রা আহরণ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের রপ্তানি খাতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ (২০২১-২২) অর্থবছরের জন্য ৭৭ জন রপ্তানিকারকের মাঝে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

রবিবার (১৪ জুলাই) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আয়োজিত ১ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন তিনি।

দেশের রপ্তানিতে (২০২১-২২) অর্থবছরে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে “বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি” লাভ করেছে, হামীম গ্রুপের প্রতিষ্ঠান রিফাত গার্মেন্টস লিমিটেড।

তারআগে জাতীয় রপ্তানি ট্রফি নীতিমালা- ২০১৩ অনুসরণে প্রাথমিক ও চূড়ান্ত বাছাই কমিটির মাধ্যমে মোট ৩২টি খাতের রপ্তানিকারকদের মধ্য থেকে (২০২১-২০২২) অর্থবছরের রপ্তানি আয়, আয়গত প্রবৃদ্ধি, নতুন পণ্যের সংযোজন, নতুন বাজারে প্রবেশ, কমপ্লায়েন্স প্রতিপালন ইত্যাদি মূল্যায়নপূর্বক ট্রফি ও বিজয়ী প্রতিষ্ঠান নির্বাচন করা হয়। এ সময় প্রতিটি খাতের জন্য কৃতি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে স্বর্ণ, রোপ্য ও ব্রোঞ্জ ট্রফি প্রদান করা হয় তাদেরকে।

আরও পড়ুন: ট্রাম্পের ওপর হামলা নিন্দনীয়

এ সময় সর্বোচ্চ রপ্তানির আয় অর্জনকারী প্রতিষ্ঠানকে “বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি” শিরোনামে ১টি বিশেষ ট্রফিসহ (স্বর্ণ) মোট ২৯টি স্বর্ণ, ২৭টি রৌপ্য এবং ২১টি ব্রোঞ্জ ট্রফি প্রদান করা হয়। এই অনুষ্ঠানে সরকারের রপ্তানি ও বাণিজ্যের ওপর ১টি তথ্যচিত্র প্রদর্শিত হয়।

এদিকে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুনশি এবং সম্মানিত অতিথি হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহা. সেলিম উদ্দিন ও এফবিসিসিআই’র সভাপতি মাহবুবুল আলম বক্তৃতা করেন। এ সময় আরও বক্তৃতা করেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন স্বাগত।

আরও পড়ুন: শিক্ষার্থীদের আটকাতে ব্যারিকেড

এরপর “বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি” লাভকারি ও স্বর্ণপদক জয়ের অনুভূতি ব্যক্ত করেন, রিফাত গার্মেন্টস লিমিটেডের পরিচালক সাজিদ আজাদ এবং চামড়া ও চামড়াজাত পণ্য বিভাগে সর্বোচ্চ রপ্তানি আয়ের জন্য পিকার্ড বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অমৃতা মাকিন ইসলাম।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা