সংগৃহীত ছবি
টেকলাইফ

‘ডিজিটাল গ্রেফতার’ ফাঁদে শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: প্রযুক্তি যেমন মানুষের নিত্যদিনের কাজগুলোকে সহজ করেছে, মুদ্রার উল্টো পিঠের মতো এর নেতিবাচক দিকও রয়েছে। প্রতিক্ষণ প্রযুক্তির দুনিয়ায় ওত পেতে থাকেন সাইবার অপরাধীরা। এবার অভিনব এক প্রতারণা ‘ডিজিটাল গ্রেপ্তার’ ফাঁদে পা দিয়ে ৭ লাখ টাকা খুইয়েছেন এক শিক্ষার্থী।

আরও পড়ুন: সব কেড়ে নিতে পারবে না এআই

ঘটনাটি ভারতের মুম্বাইয়ের। ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান আইআইটি মুম্বাই এর এক শিক্ষার্থী ডিজিটাল এই প্রতারণার শিকার হয়েছেন।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ২৫ বছরের ওই যুবক গত জুলাইয়ে একটি ফোন পান। সেখানে একজন দাবি করেন, বেআইনি কার্যকলাপের কারণে তার মোবাইল নম্বরের বিরুদ্ধে ১৭টি অভিযোগ জমা পড়েছে। এর পর সেই প্রতারক জানায়, যুবককে পুলিশের থেকে এনওসি নিতে হবে। আর সেজন্য কলটি ট্রান্সফার করা হচ্ছে সাইবার অপরাধ দমন শাখায়।

যুবক জানিয়েছেন, হোয়াটসঅ্যাপে একটি ভিডিও কলে আমি দেখতে পাই উল্টো দিকে পুলিশ অফিসারের পোশাক পরে একজন বসে রয়েছেন। তিনি যুবকের আধার কার্ড নম্বর চান। অভিযোগ করেন, তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতিতে জড়িত থাকা অভিযোগ রয়েছে।
এর পর ওই প্রতারক যুবককে অনলাইনে ২৯ হাজার ৫০০ টাকা দিতে বাধ্য করে। সেই সঙ্গেই তাকে জানিয়ে দেওয়া হয়, তিনি ‘ডিজিটাল গ্রেফতারি’র সম্মুখীন হয়েছেন। পরদিন প্রতারক ফের ফোন করে আরও টাকা চায়। যুবক নিজের ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ দিয়ে দেন প্রতারককে।

পরে অনলাইনে ডিজিটাল গ্রেপ্তারির বিষয়টি জানতে পারেন যুবক। বুঝতে পারেন তিনি প্রতারকদের খপ্পরে পড়েছিলেন। অবশেষে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। অভিযোগ দায়ের করেছেন অজ্ঞাতপরিচয় অভিযুক্তদের বিরুদ্ধে।

পুলিশ জানিয়েছে, তারা তদন্ত শুরু করেছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা