সংগৃহীত
জাতীয়

হজ্জের শেষ ফ্লাইট আজ

নিজস্ব প্রতিবেদক: চলতি এই বছরের পবিত্র হজ্জ ফ্লাইট শেষ হচ্ছে আজ বুধবার (১২ জুন)। আজ দুপুর ২টা ৫মিনিটে সৌদি এয়ারলাইন্সের ১টি ফ্লাইটের মধ্যে দিয়ে শেষ হবে এ বছরের হজ্জযাত্রা।

আরও পড়ুন: ঈদ স্পেশাল ট্রেন আজ

এই বছর পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে ইতোমধ্যে সৌদি পৌঁছেছেন ৮২,৭৭২ জন বাংলাদেশি হজ্জযাত্রী। সর্বমোট ২০৯টি ফ্লাইটে তারা সৌদি পৌঁছান।

বুধবার (১২ জুন) হজ্জ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এই তথ্য জানায় হেল্প ডেস্ক।

ধর্ম মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, বুধবার (১২ জুন) দুপুর ২টা ৫ মিনিটে সৌদি এয়ারলাইন্সের SV3809 ফ্লাইটে ঢাকা-সৌদির উদ্দেশ্য ছেড়ে যাবে শেষ হজ্জ ফ্লাইট।

আরও পড়ুন: ১৭ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে

হেল্প ডেস্ক বলেন, সর্বমোট ২০৯টি ফ্লাইটে ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন ৮২,৭৭২ জন বাংলাদেশি হজ্জযাত্রী। তার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০৫টি, সৌদি এয়ারলাইন্সের ৭২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৩২টি ফ্লাইট রয়েছে।

অপরদিকে হজ্জ পালন করেতে গিয়ে এখন পর্যন্ত মোট ১৫ জন মারা গেছেন। তাদের মধ্যে সর্বশেষ সোমবার (১০ জুন) ২জন মারা গেছেন। এ সময় মারা যাওয়া হজ্জ যাত্রীদের মধ্যে ১৪ জন পুরুষ ও ১ জন নারী। চলতি হজ্জ মৌসুমে সৌদি আরবে ১ম বাংলাদেশি হিসেবে গত বুধবার (১৫ মে) মো. আসাদুজ্জামান নামে ১ হজ্জযাত্রী মারা যায়।

তার আগে, গত বৃহস্পতিবার (৯ মে) বাংলাদেশ এয়ারলাইন্সের ১ম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজ্জযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এরই মাধ্যমেই চলতি বছরের হজ্জের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

আরও পড়ুন: ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ্জ পালনে সৌদি আরব যাচ্ছেন ৮৫,২৫২ জন। তাদের মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেন ৪,৫৬২ জনে এবং বেসরকারিভাবে নিবন্ধন করেন ৮০,৬৯৫ জন। প্রতি ৪৪ জনে ১ জন করে গাইড হিসেবে ১,৮৯৯ জন হজ্জ যাত্রীদের সাথে যাচ্ছেন। হজ্জ কার্যক্রমে অংশগ্রহণকারী এজেন্সির সংখ্যা মোট ২৫৯টি। হজ্জ যাত্রীদের ১ম ফিরতি ফ্লাইট বৃহস্পতিবার (২০ জুন) এবং শেষ ফিরতি ফ্লাইট সোমবার (২২ জুলাই)।

এই বছর সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে রবিবার (১৬ জুন) এবং পবিত্র হজ্জ পালিত হবে শনিবার (১৫ জুন)।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা