সংগৃহীত ছবি
জাতীয়

দেশে ফিরেছেন ৬৭,৯৭৪ জন হাজি

নিজস্ব প্রতিবেদক: পবিত্র হজ্জ পালন করতে গিয়ে আরও ১জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছর বাংলাদেশি মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ জনে। তাদের মধ্যে পুরুষ ৫১ জন এবং নারী ১৩ জন। এদের মধ্যে মক্কায় ৫০ জন, মদিনায় ৫ জন, মিনায় ৭ জন ও জেদ্দায় ২ জন মারা গেছেন।

আরও পড়ুন: ৬০ কি.মি ঝোড়ো হাওয়ার শঙ্কা

শনিবার (১৩ জুলাই) হজ্জ পোর্টালের সর্বশেষ বুলেটিনে এই তথ্যটি জানানো হয়।

এতে বলা হয়েছে, পবিত্র হজ্জ পালন শেষে এখন পর্যন্ত ৬৭,৯৭৪ জন হাজি দেশে ফিরেছেন। এ সময় সৌদি থেকে ১৮৪টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এরই মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৭, সৌদি এয়ারলাইন্স ৬৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৮টি ফ্লাইট পরিচালনা করে।

হজ্জ শেষে বৃহস্পতিবার (২০ জুন) থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। ঐ দিন বাংলাদেশ বিমানের ১ম ফিরতি ফ্লাইট ৪১৭ জন হাজি নিয়ে রাজধানী ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগামী সোমবার (২২ জুলাই) পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে।

আরও পড়ুন: সারাদেশে ইন্টারনেটে ধীরগতি

প্রসঙ্গত, বাংলাদেশ থেকে মোট ৮৫,২২৫ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজ্জযাত্রী সৌদি আরবে গেছেন। এরপর আগামী বছর (২০২৫) বাংলাদেশের জন্য ১,২৭,১৯৮ জনের কোটা দিয়েছে সৌদি আরব।

অপরদিকে, এবছর প্রখর তাপপ্রবাহ ও অসহনীয় গরমের জেরে হজ্জ করতে গিয়ে সৌদি আরবে রেকর্ড মৃত্যু হয়েছে। এতে এখন পর্যন্ত ৬৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে, ধর্ম মন্ত্রণালয়।‌ এরই মধ্যে হজ্জের আনুষ্ঠানিকতা শুরুর আগেই ১৭ জন এবং বাকি ৪৭ জন হজ্জের আনুষ্ঠানিকতা শুরুর পরে মারা যায়। এরপর মারা যাওয়া সকলের সবার নাম পরিচয় প্রকাশ করেছে হজ্জ পোর্টাল। এ সময় সর্বশেষ বৃহস্পতিবার (১১ জুলাই) মোহাম্মদ মিদ (৭৪) নামে ১জন হাজি মারা গেছেন।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৪

এ সময় সৌদি আরবের আইন অনুযায়ী, যদি কোনও ব্যক্তি হজ্জ করতে গিয়ে মারা যায়, তাহলে সৌদি আরবের আইন অনুযায়ী মৃতের তার লাশ সৌদি আরবে দাফন করা হয়। তাদের লাশ নিজ দেশে আনতে দেওয়া হয় না। এমনকি মৃতের পরিবার-পরিজনেরও কোন আপত্তি গ্রাহ্য করা হয় না। এদিকে মক্কায় কোন হজ্জ যাত্রী মারা গেলে তাদেরকে মসজিদুল হারামে জানাজা হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা