সংগৃহীত ছবি
জাতীয়

প্রায় ১ ঘণ্টা বন্ধ মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎচালিত মেট্রোরেল সকালে প্রায় ১ ঘণ্টা বন্ধ ছিল। ফলে যাত্রীদের স্টেশনে এসে অপেক্ষা করতে হয়েছে।

আরও পড়ুন: ৮০ কি.মি. বেগে ঝড়ের সম্ভাবনা

রোববার (৩১ মার্চ) সকালে মেট্রোরেলে এ বিভ্রাট দেখা দেয়। মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রটি বলেছেন, সকালে ঝড়ো বাতাসের সময় একটি ফয়েল পেপার উড়ে এসে বিজয় সরণি ও ফার্মগেট স্টেশনের মধ্যবর্তী কোনো এক জায়গায় ওভারহেড ক্যাটেনারিতে পরে। এটি সরাতে মাত্র ৫ মিনিট সময় লেগেছে। কিন্তু মেইনটেনেন্স টিম ওই সময় না থাকায় এক ঘণ্টার মতো সময় অতিবাহিত হয়েছে।

আরও পড়ুন: বিএনপির কিছু করার আর ক্ষমতা নেই

যারা নিয়মিত মেট্রোরেলে চড়ে অফিসে যান, তাদের একজন জানান, অফিসে যাওয়ার জন্য প্রতিদিনের মতো আজও সকাল সাড়ে ৭টায় কারওয়ান বাজার স্টেশনে যাই। পরে ৮টা পর্যন্ত কোনো ট্রেন না আসায় আমি বাধ্য হয়ে সিএনজি অটোরিকশায় অফিসের উদ্দেশ্যে রওনা হই।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা