সংগৃহীত
জাতীয়

রাজধানীতে এসবির রিপোর্টার নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে সড়ক দুর্ঘটনায় তোফাজ্জল হোসেন নামে পুলিশের বিশেষ শাখার (এসবির) এক রিপোর্টার নিহত হয়েছে।

আরও পড়ুন : নিগৃহীত নেতাদের তালিকা দিতে হবে

শুক্রবার (২৯ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত তোফাজ্জল হোসেনকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মুশফিকুর জানান, ঠিকানা পরিবহনের একটি বাস বকশিবাজার মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খাম্বার সঙ্গে ধাক্কা লাগে। তিনি বাসের পেছনের দিকে সিটে বসা ছিলেন। পরে ধাক্কায় তিনি গুরুতর আহত হন। এরপর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : ভাড়া নিয়ে হয়রানি করলে ব্যবস্থা

তিনি আরও জানান, তার কাছে থাকা আইডি কার্ড দেখে জানা যায়- তিনি পুলিশের এসবির রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তার বাবার নাম আব্দুল বাতেন। তিনি কোথায় যাচ্ছিলেন সে বিষয়ে বলতে পারছি না।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, চকবাজার থানার বকশিবাজার এলাকায় ঠিকানা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খাম্বার সঙ্গে ধাক্কা লাগলে বাসের ভেতরে থাকা এসবির ওই সদস্য গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা বিষয়টি আমাদের কর্তৃপক্ষকে জানিয়েছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা