শিশু স্বর্গ

বঙ্গবন্ধুর ছবি এঁকে পুরষ্কার পেয়ে খুশি বর্ষা

নিজস্ব প্রতিনিধি:

ভোলা: ভার্চুয়াল অনলাইনে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম পুরষ্কার পেয়েছে আরমিন সালাম বর্ষা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এঁকে এই অর্জন তার। বঙ্গবন্ধুকে আঁকতে পেরেই আনন্দিত বর্ষা। পুরষ্কার প্রাপ্তি আনন্দ আরো বাড়িয়ে দিয়েছে ঢাকা বিএম ল্যাবরেটরী স্কুলের তৃতীয় শ্রেণির এই ছাত্রীর মনে।

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ভোলা জেলা আওয়ামী লীগ শিশু-কিশোরদের নিয়ে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ স্লোগানে ওই প্রতিযোগিতার আয়োজন করে। শুক্রবার (১৪ আগস্ট) চিত্রাংকনসহ মোট চারটি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আরমিন সালাম বর্ষা বলেছে, ‘বঙ্গবন্ধুর ছবি আঁকতে আমার খুব ভালো লাগে। আমি মাঝে মধ্যেই বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন ধরনের ছবি আঁকছি। ১৫ আগস্ট উপলক্ষে এই ছবিটি এঁকে প্রথম হতে পেরে খুবই আনন্দ লাগছে। ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর ছবি আঁকার চেষ্টা করবো।’

বর্ষা ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলুর মেয়ের ঘরের নাতনী। বর্ষার বাবা আবদুস সালাম প্রকৌশলী ও মা শাহামিনা শারমিন গৃহিণী। একমাত্র মেয়ের এই সাফল্যে তার বাবা-মাও আনন্দিত।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব মনে করেন, আরমিন সালাম বর্ষার আঁকা ছবি স্বাধীনতা দিবস বা বিশেষ কোনো দিবসের কার্ডে ছাপার যোগ্য।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা