শিশু স্বর্গ

ছোটমনিদের সঙ্গে বিশেষ খাবার খেলেন বরিশালের জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বরিশাল বিভাগীয় বেবি হোমে (ছোটমনি নিবাস) অনাথ শিশুদের মাঝে জেলা প্রশাসকের দেওয়া ঈদের বিশেষ খাবার পরিবেশন করেছে সমাজসেবা অধিদপ্তর। আশ্রিত ওই শিশুদের সঙ্গে ঈদের দিন শনিবার (১ আগস্ট) দুপুরে একত্রে খাবার খেয়েছেন তিনিও।

আগৈলঝাড়া উপজেলার গৈলায় অবস্থিত বেবি হোমটিতে দেশের বিভিন্ন স্থানে কুড়িয়ে পাওয়া অনাথ শিশুরা আশ্রয় পায়। তাদের জন্য ঈদের দিন সকালে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের দেওয়া দু’টি খাসি কোরবানি দেওয়া হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও বেবি হোমের দায়িত্বপ্রাপ্ত উপ-তত্ত্বাবধায়ক সুশান্ত বালা বলেন, পবিত্র ঈদ-ঊল-আযহা উপলক্ষে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান শিশুদের জন্য দু’টি খাসি দিয়েছিলেন। বিশেষ খাবারের জন্য আর্থিক অনুদান দেন আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতও। কোরবানি দেওয়া খাসির মাংস, মুরগির মাংস, মাছ, পোলাও, সবজি, দই, মিস্টিসহ ঈদের বিশেষ খাবার খেয়ে তৃপ্ত হয়েছে শিশুরা।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা