ছবি: সংগৃহীত
প্রবাস

লিবিয়ায় বাংলাদেশি যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : লিবিয়ায় একটি ভবনের ছাদ থেকে পড়ে গোলাম আজিজ রুবেল (২৬) নামে বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : তিস্তার পানি বিপৎসীমার ৪০ সেমি ওপরে

বুধবার (১২ জুলাই) লিবিয়ার বেনগাজি শহরের পুলিশের অভিযানের সময় পালাতে গিয়ে এ ঘটনা ঘটে।

নিহত গোলাম আজিজ রুবেল নোয়াখালীর কবিরহাটের ঘোষবাগ ইউনিয়নের পূর্ব লামছি প্রসাদ গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে।

ঘোষবাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহসিন ভূঞা মিন্টু জানান, ৮ মাস আগে আবুধাবি যায় রুবেল। কয়েকদিন সেখানে থাকার পর ইতালি যাওয়ার উদ্দেশ্যে সে লিবিয়া চলে যায়।

আরও পড়ুন : ভিসানীতি কোনো দলকে টার্গেট করে হয়নি

পরে নোয়াখালীর বেগমগঞ্জের কাদিরপুর ইউনিয়নের আরো ৩ যুবকসহ মোট ৮ জন বাংলাদেশি লিবিয়ার বেনগাজি শহরের একটি বাসায় অবস্থান নেয়। লিবিয়া পুলিশ ঐ বাসায় অভিযান চালালে রুবেলসহ অন্যরা পালানোর চেষ্টা করে। ঐ সময় রুবেল পুলিশের হাত থেকে পালাতে গিয়ে ২ তলা একটি ভবনের ছাদ থেকে নিচে পড়ে মারা যায়।

নিহতের ফুফাতো ভাই রবিন জানান, বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে রুবেলের সাথে থাকা তার আত্মীয় পারভেজ রুবেলের মৃত্যুর খবর তাদেরকে জানায়। তার মরদেহ বর্তমানে লিবিয়ার একটি হাসপাতালে রয়েছে। মরদেহ দেশে আনতে তার পরিবার সরকারের সহযোগিতা কামনা করেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা