মালদ্বীপে করোনাক্রান্ত ৩৫ বাংলাদেশিসহ আরও শতাধিক
প্রবাস

মালদ্বীপে ৩৫ বাংলাদেশিসহ আরও শতাধিক করোনাক্রান্ত

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মালদ্বীপে ৩৫ বাংলাদেশিসহ নতুন করে ১২৮ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য সুরক্ষা সংস্থা (এইচপিএ) এ তথ্য নিশ্চিত করেছে। খবর মালদ্বীপ টাইমসের

এইচপিএ বলছে, আক্রান্তদের মধ্যে ৮৩ জন মালদ্বীপের নাগরিক। বাকি ৩৫ জন বাংলাদেশি, ৪ জন করে ভারতীয় ও শ্রীলঙ্কান ও ২ জন নেপালি নাগরিক রয়েছে। বৃহত্তর মালে অঞ্চলেই পাওয়া গেছে ১২৭ জন রোগী। আরেকটি দ্বীপে পাওয়া গেছে একজন।

পর্যটন রাষ্ট্র মালদ্বীপের ৮টি রিসোর্টে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী রয়েছে বলেও জানিয়েছে এইচপিএ। এদের মধ্যে ছয়জন পর্যটক ও রিসোর্টের ১২ জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত মালদ্বীপে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৯৪ জন। মারা গেছেন ২১ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯২০ জন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষক ইলিয়াস শেখ (৩৫) চিকিৎসাধী...

আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক 

ফরিদপুরের আলফাডাঙ্গায় সুমাইয়া শিমু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে...

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস...

রাষ্ট্রপতি ভোটে নতুন কৌশলে বিএনপি

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপি এবার প্রার্থী মনোনয়নের ক্...

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ট্রাম্পের দূত সার্জিও গর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

১৮ই শ্রাবণে যেসব জেলায় বজ্রবৃষ্টি

দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়...

প্রথম টেস্টের আগে সুখবর পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু...

দাবানলে পুড়ছে ইউরোপ, গ্রিসে উদ্ধার অভিযান

প্রচণ্ড তাপপ্রবাহ, খরা ও দমকা হাওয়ার কারণে ইউরোপের...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

আফগান সিরিজে কড়া নিরাপত্তায় আয়ারল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা