বাংলাদেশের সহায়তা পৌঁছেছে লেবাননে
প্রবাস

বাংলাদেশের সহায়তা পৌঁছেছে লেবাননে

সান নিউজ ডেস্ক:

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ জোড়া বিস্ফোরণের ঘটনার পর দেশটিকে সহায়তার জন্য খাদ্য ও ওষুধ পাঠিয়েছে বাংলাদেশ। সোমবার (১০ আগস্ট) এই সহায়তা পৌঁছায় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমানে নৌবাহিনীর চার উচ্চ পর্যায়ের কর্মকর্তা, সেনাবাহিনীর একজন কর্মকর্তা ও বাংলাদেশ বিমান বাহিনীর ১২ জন ক্র সহায়তা নিয়ে সেখানে পৌঁছায়। এই সময় ৯ টন খাদ্যসামগ্রী এবং ২ টন ওষুধ এবং ওষুধসামগ্রী সহায়তা হিসেবে দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান, পিএসসি লেবানন সরকারের মনোনিত স্থানীয় প্রতিনিধির কাছে বাংলাদেশ সরকারের সহায়তা সামগ্রী হস্তান্তর করেন। এই সময় লেবাননের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা, ইউনিফিলের কর্মকর্তারা এবং দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বৈরুতে জোড়া বিস্ফোরণে লেবাননের জলসীমায় ইউনিফিলের অধীনে পাহারারত বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ, বিএনএস বিজয় আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ওই জাহাজের ২১ জন কর্মকর্তা ও নাবিক আহত হয়। এছাড়া বিস্ফোরণে এখন পর্যন্ত পাঁচ জন বাংলাদেশী নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা