ছবি: সংগৃহীত
প্রবাস

গ্রিক উপকূলে নৌকাডুবি, নিহত ১৫

সান নিউজ ডেস্ক: গ্রিক উপকূলে নৌকাডুবিতে ১৫ অভিবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) ভোরে মধ্য এজিয়ান সাগরের গ্রিক দ্বীপ লেসবস উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: শিশু দিবাযত্ন কেন্দ্রে গুলি, নিহত ৩১

এ ঘটনায় আরও প্রায় ২০ জন নিখোঁজ রয়েছে। গ্রিসের কোস্টগার্ডের বরাত দিয়ে বৃহস্পতিবার বার্তাসংস্থা রয়টার্স’র এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বলা হয়েছে, ডুবে যাওয়া নৌকাটিতে প্রায় ৪০ জন আরোহী ছিল। তবে এখন পর্যন্ত পাঁচজনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে গ্রিসের কোস্টগার্ড।

সংস্থাটি আরও জানিয়েছে, এখন পর্যন্ত ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও প্রায় ২০ জন নিখোঁজ রয়েছেন। তুরস্কের উপকূলের কাছে অবস্থিত লেসবস দ্বীপের পূর্বদিকে নৌকাটি ডুবে যায়।

রয়টার্স বলছে, নৌকাডুবির খবর পাওয়ার পরপরই গ্রিক উপকূলরক্ষী বাহিনীর একটি জাহাজ এবং গ্রিসের বিমান বাহিনীর একটি হেলিকপ্টার ওই এলাকায় প্রবল বাতাসের মধ্যেই অনুসন্ধান ও উদ্ধার কাজ চালাতে ছুটে আসে।

আরও পড়ুন: বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬

এদিকে অভিবাসীদের মধ্যে যারা তীরে পৌঁছেছেন তাদের খোঁজে লেসবসের বিস্তীর্ণ উপকূল বরাবর অনুসন্ধান চালানো হচ্ছে। এছাড়া প্রত্যন্ত এলাকায় তিনজনকে আটকে পড়া অবস্থায় পাওয়া গেছে।

এর আগে বুধবার পৃথক নৌকাডুবির ঘটনায় গ্রিক কর্তৃপক্ষ ৩০ জন অভিবাসীকে উদ্ধার করে। মূলত দক্ষিণ গ্রিসের কিথিরা দ্বীপের কাছে ঝোড়ো আবহওয়ার কারণে অভিবাসীবহনকারী ওই নৌকাটি একটি পাথুরে এলাকায় আঘাত করার পরে ডুবে যায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা