প্রবাস

ইউক্রেনে বাংলাদেশিদের উদ্ধার করবে রেড ক্রস

সান নিউজ ডেস্ক: ইউক্রেনের আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের উদ্ধার করবে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি)। রোববার (২৭ ফেব্রুয়ারি) পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

দূতাবাস বলেছে, ইউক্রেনে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশিরা যে যেখানে আটকা আছেন তাদের সেখানেই অবস্থান করতে বলা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে আইসিআরসি তাদের সঙ্গে যোগাযোগ করবে। এরপর সুবিধাজনক বর্ডারে পৌঁছে দেবে।

এদিকে ইউক্রেন থেকে পোল্যান্ড যাওয়া বাংলাদেশিদের নাম, পাসপোর্ট নম্বর, মোবাইল নম্বর এবং ঠিকানাসহ বাংলাদেশ দূতাবাসে পাঠাতে বলা হয়েছে।

এ জন্য পোল্যান্ড দূতাবাস কর্মকর্তা তৌহিদ ইমাম +49 1577 8676376 নম্বরে হোয়াটসঅ্যাপে অথবা [email protected] মেইলে তথ্য পাঠাতে বলা হয় । এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেনে আটকেপড়া বাংলাদেশিদের সাহায্যের উদ্যোগ নিয়েছে।

আরও পড়ুন: ইউক্রেন আলোচনায় বেলারুশে মস্কোর প্রতিনিধিদল

মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইউক্রেনে আটকেপড়া যেসব বাংলাদেশি দেশটির সীমান্তবর্তী দেশ পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি, মলদোভাতে নিরাপদ আশ্রয় খুঁজছেন, তাদের সর্বোচ্চ সহযোগিতায় প্রস্তুত রয়েছেন কূটনৈতিক কর্মকর্তারা।

আটকেপড়া বাংলাদেশিদের সহায়তায় কাজ করা কর্মকর্তাদের টেলিফোন ও মোবাইল নম্বর জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, যারা স্লোভাকিয়া এবং হাঙ্গেরির কাছাকাছি আটকে পড়েছেন, তাদের অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশনসহ দুই কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।

তাদের নম্বর হলো- রাহাত বিন জামান, ডেপুটি চিফ অব মিশন, মোবাইল: +৪৩ ৬৮৮ ৬০৩৪৪৪৯২ এবং জোবায়দুল এইচ চৌধুরী, এসিও, মোবাইল: +৪৩ ৬৮৮ ৬০৬০৩০৬৮।

আটকেপড়াদের মধ্যে যারা রোমানিয়া এবং মলদোভাতে যেতে চান, তাদের রোমানিয়ার রাজধানী বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। সেখানে যোগাযোগের নম্বর হলো- বুখারেস্টের বাংলাদেশ দূতাবাস, নম্বর: +৪০ (৭৪২) ৫৫৩ ৮০৯ এবং মীর মেহেদী হাসান, নম্বর: +৪০ (৭৪২) ৫৫৩ ৮০৯ (টেলিফোন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ)।

আরও পড়ুন: রুশ আগ্রাসনের নিন্দায় ট্রাম্প

এছাড়া পোল্যান্ড সীমান্তের কাছাকাছি থাকা বাংলাদেশিরা পোল্যান্ডের ওয়ারশেতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের নম্বরে যোগাযোগ করবেন। সেখানে যোগাযোগের নম্বরগুলো হলো-

১. মো. মাসুদুর রহমান, মোবাইল: +৪৮ ৭৩৯ ৫২৭ ৭২২
২. মো. মাহবুবুর রহমান, মোবাইল: +৪৮ ৫৭৯ ২৬২ ৪০৩
৩. মোসা. ফারহানা ইয়াসমিন, মোবাইল: +৪৮ ৬৯০ ২৮২ ৫৬১
৪. বিল্লাল হোসাইন, মোবাইল: +৪৮ ৭৩৯ ৬৩৪ ১২৫
৫. মো. রাব্বানী, মোবাইল: +৪৮ ৬৯৬ ৭৪৫ ৯০৩

আরও পড়ুন: রাশিয়ার সঙ্গে কোনো আলোচনা নয়

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) থেকে ইউক্রেনে সামরিক আগ্রসন শুরু করেছে রাশিয়া। সংকট নিরসনে আলোচনায় বসতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ইউক্রেনমুখী সৈন্য অগ্রগতি স্থগিত করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু কিয়েভ আলোচনা প্রত্যাখ্যান করায় শনিবার ফের অগ্রসর হতে শুরু করে রুশ বাহিনী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা