প্রবাস

ইতালি প্রবাসীর লাশ নিতে পরিবারের অস্বীকার

সান নিউজ ডেস্ক: ইতালি প্রবাসীদের সামাজিক সংগঠন ইল ধূমকেতুর কর্ণধার নুরে আলম সিদ্দিকী বাচ্চু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন আব্দুল হাই নামের এক বাংলাদেশির লাশ দীর্ঘ দিন ধরে মর্গে পড়ে আছে। এরপরই হাইয়ের আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ হয়। পরে তারা লাশ দেশে নিতে অস্বীকার করেন।

আরও পড়ুন: সিঙ্গাপুরে বাংলাদেশির কারাদণ্ড

জানা গেছে, মারা যাওয়ার পর ৪৫ দিন পর্যন্ত ইতালির একটি মর্গে ছিল আব্দুল হাই (৪৪) নামে এক বাংলাদেশির লাশ। পরে দেশে থাকা তার আত্মীয়-স্বজনরা লাশ ফেরত নিতে অস্বীকার করায় ইতালিতেই ধর্মীয় রীতি অনুযায়ী তাকে দাফন করা হয়।

নিহত আব্দুল হাইয়ের বাড়ি কুমিল্লা। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোমের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১১ জানুয়ারি তিনি মারা যান। পরে সেদিন থেকেই তার লাশটি মর্গে রাখা হয়। লাশটি ইতালিতে দাফন করার অনুমতি দেয় পরিবার। ফলে রোম দূতাবাসসহ অন্যান্য প্রবাসী বাংলাদেশিদের আর্থিক সহযোগিতায় আব্দুল হাইয়ের লাশ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে দাফন করা হয়।

আরও পড়ুন: রবীন্দ্রনাথের কবিতার লাইন চুরি!

বিষয়টি নিশ্চিত করে সামাজিক সংগঠনটির কর্ণধার নুরে আলম সিদ্দিকী বাচ্চু বলেন, যারা আর্থিক সহযোগিতায় এগিয়ে এসেছেন বিশেষ করে রোম দূতাবাসসহ প্রবাসী বাংলাদেশিদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। নিহতের রুহের মাগফেরাত কামনায় আগামী শুক্রবার মসজিদে দোয়ার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন: মন্ত্রী

বিদেশগামী কর্মীদের জরুরি প্রয়োজনে অস্থায়ী আবাসনের সুবিধা দিতে রাজধানীর আশকোনা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সরকারের সতর্ক পদক্ষেপ, আসছে পরিবর্তন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও প্র...

ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিল ইরান

ইরাকের এরবিলে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া...

“মামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী”

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা