প্রবাস

আবুধাবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি রাত ১২টা এক মিনিটে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন দুবাই ও উত্তর আমিরাতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ইকবাল হোসাইন খান। এ সময় কনস্যুলেটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠানের শুরু হয় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে। এসময় জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফরসহ কমিউনিটি নেতারা।

দূতাবাসের লেবার কাউন্সিলর (স্থানীয়) লুৎফর নাহার নাজিমের পরিচালনায় ও আইন বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ রেজাউল আলমের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় বিশেষ আলোচনা সভা।

সভার শুরুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন উপ-মিশন প্রধান মুহাম্মদ মিজানুর রহমান, লেবার কাউন্সিলর মুহাম্মদ আবদুল আলিম মিয়া, প্রথম সচিব মুহাম্মদ সাইফুল ইসলাম ও তৃতীয় সচিব এস এম মাযাহারুল ইসলাম।

আরও পড়ুন: ইউক্রেনীদের হত্যার লিস্ট করেছে রাশিয়া

পরে রাষ্ট্রদূত তার বক্তব্যে সব জাতিগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি রক্ষায় বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, কালের আবর্তে পৃথিবীতে অনেক ভাষাই আজ বিপন্ন। একটা ভাষার বিলুপ্তি মানে একটা সংস্কৃতির বিলোপ, জাতিসত্তার বিলোপ, সভ্যতার অপমৃত্যু।

তিনি বিভিন্ন জনগোষ্ঠীর ভাষা-সংস্কৃতি রক্ষায় সরকারের পদক্ষেপ তুলে ধরে আরও বলেন, সরকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছে। বিলুপ্তপ্রায় ভাষা সংরক্ষণ ও তাদের মর্যাদা রক্ষার উদ্যোগ গ্রহণ করেছে। তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করেছে। নৃ-গোষ্ঠীদের ভাষা ও বর্ণমালাকে বিলুপ্তি থেকে রক্ষা করার জন্য ২০১৭ সাল থেকে তাদের ভাষায় পাঠ্যপুস্তক প্রবর্তন করেছে। এবছর তাদের নিজস্ব ভাষায় প্রায় ৩৩ হাজার বই বিতরণ করেছে। বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পাশাপাশি বাংলাদেশি প্রবাসীদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানান রাষ্ট্রদূত।

দিবসটির এবারের প্রতিপাদ্য- প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বহুভাষায় জ্ঞানার্জন , সংকট এবং সম্ভাবনা।

আরও পড়ুন: শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

এসময় দূতাবাসে আসা বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর নেতারাও দেশ ও প্রবাসের সবাইকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানান। সবশেষে বিশেষ মোনাজাত করা হয়।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

আশ্বাসের পর বেড়েছে গ্যাস সরবরাহ: মাহদী আমিন

ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাস সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা