ছবি- সংগৃহিত
প্রবাস

মুক্তি পেলেন খায়রুজ্জামান

সাননিউজ ডেস্ক: বিনা শর্তে মুক্তি পেয়েছেন মালয়েশিয়ায় গ্রেফতার হওয়া বাংলাদেশের সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামান। ফলে তিনি মুক্ত এবং স্বাভাবিকভাবে চলাফেরারে সুযোগ পাবেন। এম খায়রুজ্জামানের স্ত্রী রিটা রহমান সংবাদমাধ্যমকে তার মুক্তির বিষয়টি ফোনে নিশ্চিত করেছেন। এর আগে গত ৯ ফেব্রুয়ারি কুয়ালালামপুরের আম্পাং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

খায়রুজ্জামানের আইনজীবী এনজিও চাউ ইং বলেন, তার মুক্তির ক্ষেত্রে কোনো শর্ত দেওয়া হয়নি। ফলে তিনি এখন একজন মুক্ত মানুষ।

আদালতের আদেশে মুক্তি পাওয়ার পর স্থানীয় একটি সংবাদ মাধ্যমকে খায়রুজ্জামান বলেন, বাংলাদেশ সরকারের ‘মিথ্যা অভিযোগে’ আটক হওয়ার পর আমি অনেক বিব্রতকর অবস্থায় পড়েছিলাম। আমার পরিবারের সদস্যরাও উদ্বেগের মধ্য দিয়ে যাচ্ছিল। তারা আমার স্বাস্থ্যের জন্য অত্যন্ত চিন্তিত ছিল।

তিনি আরও বলেন, এই মুহূর্তে আমি যা করতে চাই তা হলো, যত তাড়াতাড়ি সম্ভব মার্কিন যুক্তরাষ্ট্রে আমার স্ত্রীর সঙ্গে দেখা করা। মুক্তির পরপরই আমি তার সঙ্গে ফোনে কথা বলেছি এবং সে খুব আনন্দিত।

আর পড়ুন: পোশাককর্মী হত্যায় চারজনের মৃত্যুদণ্ড

এর আগে এম খায়রুজ্জামানকে ঢাকায় ফেরত পাঠানোর প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দেন দেশটির আদালত। খায়রুজ্জামানের আইনজীবীর করা আবেদনে মালয়েশিয়ার হাইকোর্ট মঙ্গলবার এই আদেশ দেন বলে দেশটির সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা