ছবি-সংগৃহিত
প্রবাস

৭০ লাখ বিদেশি কর্মীর প্রয়োজন হবে জাপানে

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি জাপানের একটি সাহায্য সংস্থার সমীক্ষায় উঠে এসেছে গুরুত্বপূর্ণ এক তথ্য। সেটি হচ্ছে ২০৪০ সালে দেশটিতে প্রায় ৭০ লাখ বিদেশি কর্মীর প্রয়োজন হবে। বর্তমানের চেয়ে যা চারগুণ বেশি।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) বৃহস্পতিবার এই সমীক্ষা প্রকাশ করেছে। দেশটির অধিকাংশ কর্মী আসে শুধু ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ড থেকে। তবে এসব দেশের অর্থনীতি অনেকটা উন্নতির দিকে। তাই ভবিষ্যতে এতো বেশি কর্মী আকৃষ্ট করতে দেশটি সমস্যার সম্মুখীন হবে।

নতুন প্রকাশিত গবেষণায় দেখা গেছে, চলমান প্রক্রিয়ায় ২০৪০ সালে জাপানে ৪ লাখ ২০ হাজার কর্মীর ঘাটতি দেখা যাবে। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সরকার দেশটিতে বিদেশি কর্মী নিয়োগের প্রোগ্রাম প্রসারিত করার দিকে নজর দেওয়ার পর এমন তথ্য পাওয়া গেলো।

এরইমধ্যে জাপান কর্মীদের স্থায়ী বসবাসের জন্য নাগরিকত্ব দেওয়ার কার্যক্রম শুরু করেছে। এ ধরনের প্রচেষ্টা বিদেশি কর্মীদের আকৃষ্ট করতে পারে।

এদিকে জাইকার সমীক্ষায় ইঙ্গিত করা হয়েছে যে, জাপানের সীমাবদ্ধ অভিবাসন নীতি বিদেশি কর্মীদের আকৃষ্ট করার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমাতে সাহায্য করছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা