প্রবাস

লেবাননে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

সান নিউজ ডেস্ক: লেবাননে মোটরসাইকেল দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম রফিকুল ইসলাম। বৈরুতের রফিক হারিরি হাসপাতালে দীর্ঘ ৩৪ দিন সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন থাকার পর রোববার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ হাসপাতালের হিমঘরে রয়েছে।

জানা যায়, ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা অলি আহমদের পাঁচ সন্তানের মধ্যে তিনজন দীর্ঘদিন ধরে লেবানন প্রবাসী। সর্বশেষ ২০১৮ সালে ভাই রফিকুল ইসলামকেও তারা লেবাননে নিয়ে আসেন। বৈরুতের মাল্লা এলাকার একটি মেসে রফিকুল কয়েকজন বাংলাদেশিসহ একসঙ্গে থাকতেন।

২৮ ডিসেম্বর তিনি আরও দুই বাংলাদেশি রাতে মোটরসাইকেলে দাওড়া থেকে নিজ রুমে ফিরছিলেন। বৈরুত বন্দরের ব্যস্ততম সড়কে পৌঁছলে হঠাৎ মোটরসাইকেলটি রাস্তার খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: জার্মানিতে ২ পুলিশকে গুলি করে হত্যা

রফিকুল ছাড়া অন্য দুই বাংলাদেশিকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তবে দুর্ঘটনায় রফিকুল ইসলাম মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তার অবস্থা ছিল সংকটাপন্ন। তাই বৈরুত দূতাবাসের চেষ্টায় তাকে রফিক হারিরি হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। সেখানেই তার মৃত্যু হয়।

নিহত রফিকুলের বড় ভাই লেবানন প্রবাসী নুরুল আলম বাংলাদেশ দূতাবাসের নিকট অনুরোধ জানিয়েছেন, যেন তার ভাইয়ের মরদেহ যাবতীয় কার্যাবলী শেষ করে দ্রুত দেশে পরিবারের নিকট প্রেরণের ব্যবস্থা করে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা