প্রবাস

দেশে আটকে পড়াদের জন্য দূতাবাসের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: করোনা মহামারিতে বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের তাদের কর্মস্থল বাহরাইনে ফেরাতে দূতাবাসের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ নিয়ে রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশেষ বৈঠকে পুনরায় আলোচনা করেছেন। তিনি ফের প্রবাসীদের তালিকা হস্তান্তর করেছেন।

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের এক ফেসবুক পোস্টে জানানো হয়, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তারা বিষয়টি পুনর্বিবেচনা করবে বলে জানিয়েছে।

এদিকে বাহরাইন সরকারের সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশসহ মোট ১১টি দেশকে গত রবিবার হতে রেডলিস্ট (লাল তালিকা) থেকে বাদ দেওয়া হয়েছে।

লাল তালিকা থেকে বাদ দেওয়ার ফলে অনেকেই এমনটি ধারণা করছেন যে, এই ঘোষণার মাধ্যমে বাহরাইনে বাংলাদেশি প্রবাসীদের জন্য নতুন ওয়ার্ক ভিসা/ফ্যামিলি ভিসাও চালু করা হয়েছে। বিশেষত, করোনা মহামারির সময় আটকে পড়া প্রবাসীরা এই ঘোষণার মাধ্যমে তাদের সমস্যা সমাধান হয়েছে বলে আশা করছেন।

পোস্টে বলা হয়, দূতাবাস স্পষ্টভাবে জানাচ্ছে যে, লাল তালিকা থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার ফলে বাহরাইনে ভ্যাকসিন গ্রহণকারী শুধু বাংলাদেশি যাত্রীরা ভ্রমণের আগে পিসিআর টেস্ট এবং ১০ দিনের হোম কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা থেকে মুক্ত হয়েছেন। বাহরাইনের সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয় সূত্রেও এ তথ্য জানা গেছে। এর সঙ্গে ওয়ার্ক ভিসা/ফ্যামিলি ভিসাও চালু হওয়ার কোনও সম্পর্ক নেই।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশি অপহরণ  

জুলাই মাসে দক্ষিণ আফ্রিকায় অপহরণের ঘটনা বেড়েছে উদ্...

মুন্সীগঞ্জে চোর সন্দেহে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন, আটক ২

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় চোর সন্দেহে এক কিশোরকে গাছে বেঁধে রাখার ঘটনা স...

সাভারে ছেলের আঘাতে বাবার মৃত্যু

সাভারে মোবাইলের চার্জার না পাওয়া নিয়ে বাবা-ছেলের মধ্যে হাতাহাতির ঘটনায় বাবা ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা