প্রবাস

পানামার ভয়ংকর জঙ্গলপথে অভিবাসীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: পানামার ভয়ংকর জঙ্গলপথ পাড়ি দিতে গিয়ে ৫০ এরও বেশি অভিবাসন প্রত্যাশী প্রাণ হারিয়েছেন। পানামার প্রসিকিউটর কার্যালয় বুধবার (৬ সেপ্টেম্বর) এ কথা জানায় যুক্তরাষ্ট্রে পৌঁছানোর লক্ষ্যে এই অভিবাসীদের মৃত্যু।

দেশটির দ্য ইন্সটিটিউট অব ফরেনসিক মেডিসিন এন্ড ফরেনসিক সায়েন্সস অব পানামা দারিয়েন প্রদেশে বিভিন্নভাবে ৫৩ অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর কথা নথিভুক্ত করেছে।

গত বছরের তুলনায় এ সংখ্যা অনেক বেশি। পানামা ও কলম্বিয়া সীমান্তবর্তী এই দারিয়েনে জঙ্গল পাড়ি দিতে গিয়ে গত বছর ২০ থেকে ৩০ জন প্রাণ হারিয়েছিল।

জোসে ভিনসেন্টে পাসার বলছেন, প্রাণহানির এ সংখ্যা বেড়ে যাওয়াই স্বাভাবিক। কারণ ২০১২ সালে দারিয়েন গ্যাপ দিয়ে অভিবাসন প্রত্যাশীদের যাতায়াত বেড়ে গেছে।

এই জঙ্গলপথ খুবই ভয়ংকর। কারণ প্রাকৃতিক হুমকি ছাড়াও অপরাধীদের উপদ্র্রুব এখানে অনেক বেশি। তারা নিয়মিতই ডাকাতি এবং ভ্রমণকারীদের ধর্ষণও করে থাকে।

পানামা কর্তৃপক্ষ বলছে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত প্রায় ৭০ হাজার লোক দারিয়েন গ্যাপ পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। এ সংখ্যা গত পাঁচ বছরের সমান।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা