ছবি: সংগৃহীত
প্রবাস

নৌকায় চড়ে ইতালিতে বাংলাদেশিসহ ৬৮৬ অভিবাসী

আন্তর্জাতিক ডেস্ক: নৌকায় চড়ে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৬৮৬ অভিবাসী ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ লাম্পেদুসায় পৌঁছেছে। মঙ্গলবার দেশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিবাসীদের বহনকারী নৌকা লাম্পেদুসা দ্বীপে পৌঁছেছে বলে জানিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির সংবাদসংস্থা আনসা বলেছে, সোমবার মধ্যরাতে ৬৮৬ জন অভিবাসীকে বহনকারী একটি নৌকা লাম্পেদুসায় পৌঁছেছে। পরে পুলিশের উদ্ধারকৃত অভিবাসীদের আরেকটি দল ছোট নৌকায় করে সেখানে পৌঁছায়।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, করোনা মহামারিতে সংক্রমণ এড়াতে অভিবাসীদের স্বাস্থ্যবিধি পালনে কোয়ারেন্টাইনের জন্য অন্য একটি নৌযানে সরিয়ে নেওয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, চলতি বছরের শুরু থেকে গত ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ইতালি উপকূলে প্রায় ৪৪ হাজার ৮০০ অভিবাসী পৌঁছেছেন। যা গত বছরের একই সময়ের চেয়ে ২৩ হাজার ৫১৭ জন বেশি।

অভিবাসীদর ঢল ভালোভাবে মোকাবিলার জন্য ইতালি বারবার ইউরোপের অন্য দেশগুলোর কাছে সহযোগিতা চেয়ে আসছে। কারণ ইউরোপে পৌঁছানোর চেষ্টাকারী বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীদের অন্যতম অবতরণস্থল ইতালির দক্ষিণের লাম্পেদুসা দ্বীপ।

আন্তর্জাতিক গণমাধ্যম আনসা বলছে, ১৫ মিটার একটি মাছ ধরার নৌকায় ৬৮৬ জন অভিবাসী লাম্পেদুসায় পৌঁছে। এ সময় অসুস্থ হয়ে পড়ায় পাঁচ অভিবাসীকে হাসপাতালে নেওয়া হয়। অভিবাসীদের বেশিরভাগই বাংলাদেশ, মিসর, চাদ, মরক্কো, সিরিয়া, সুদান, নাইজেরিয়া, ইথিওপিয়া এবং সেনেগালের নাগরিক।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা