ছবি: সংগৃহীত
প্রবাস

সাবিনার খুনির নাম প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ বাংলা‌দেশি স্কুল‌ শি‌ক্ষক সাবিনা নিসার সম্ভাব্য হত্যাকারীর নাম প্রকাশ করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। আলবেনিয়ান বংশোদ্ভূত ৩৬ বছর বয়সী কচি সেলামাজ-ই সাবিনার সন্দেহভাজন খুনি।

হত্যাকাণ্ডের স্থান থেকে ৫০ মাইল দূরে ইস্টবোর্ন এলাকার একটি বাড়ি থেকে রোববার ভোর রাতে সেলামাজকে গ্রেফতার করে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত নিসান মাইক্রো গাড়িটিও উদ্ধার করেছে গোয়েন্দারা।

প্রাথমিক তদন্তে জানা গেছে, কচি সেলামাজ পিজা হাটের ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতো। সেলামাজের বিরুদ্ধে সাবিনা হত্যার অভিযোগ গঠন করে চার্জ শিট দিয়েছে তদন্তকারী কর্মকর্তা। মঙ্গলবার অভিযুক্ত হত্যাকারীকে উইলজডোন মেজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হবে।

গত ১৮ সেপ্টেম্বর বিকালে সাউথ ইস্ট লণ্ডনের কিডব্রুক এলাকার ক্যাটর পার্কে একটি কমিউনিটি সেন্টারের পাশে সাবিনার মৃতদেহ পাওয়া যায়। তিনি লুইশাম রাশিগ্রীন প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন। তার গ্রা‌মের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দাওরাই গ্রামে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা