প্রবাস

প্রবাসী নারীদের নিয়ে ফ্রিল্যান্সিং কর্মশালা

সাননিউজ ডেস্ক : মালয়েশিয়া প্রবাসী নারীদের নিয়ে ফ্রিল্যান্সিং কর্মশালা করেছে ইয়ুথ হাব ও বিডি এক্সপ্যাট ইন মালয়েশিয়া। ফ্রিল্যান্সিংয়ে আগ্রহী এবং দক্ষ করে তোলার লক্ষ্যে শনিবার (১৭ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৮টায় ভার্চুয়ালি অর্ধশতাধিক নারীর অংশগ্রহণে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

ড. লুবনা আলমের সঞ্চালনায় কর্মাশালাটি উদ্বোধন করেন চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা এবং সভাপতি ড. মনোয়ারা হাকিম আলী। কর্মশালায় বিডি এক্সপ্যাটের সহ-প্রতিষ্ঠাতা মুশফিকুর রহমান রিয়াজ ও ইয়ুথ হাবের সাধারণ সম্পাদক সুমাইয়া জাফরিন চৌধুরী শুভেচ্ছা বক্তব্য দেন।

চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা এবং সভাপতি ড. মনোয়ারা হাকিম আলী বলেন, নারীদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে ফ্রিল্যান্সিং গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বর্তমানে সারা পৃথিবীতে ফ্রিল্যান্সারদের প্রচুর চাহিদা আছে এবং সেই সুযোগ বাংলাদেশের নারীরা নিতে পারবে।

তিন ঘণ্টাব্যাপী কর্মশালাটি পরিচালনা করেন ইয়ুথ হাবের সভাপতি পাভেল সারওয়ার ও সফল ফ্রিলান্সার মোবাশশির ত্বা-সীন। কর্মশালায় ফ্রিল্যান্সিংয়ের প্রস্তুতি ধাপ, ট্রেনিং, আয়ের জন্য অনলাইন মার্কেটপ্লেসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সমাপনী বক্তব্যে বিডি এক্সপ্যাট, মালয়েশিয়ার সংগঠক অসীম সাহা রায় জানান, কর্মশালা ও প্রশিক্ষণের মাধ্যমে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের জন্য মালয়েশিয়া প্রবাসী নারীদের উপযুক্ত করে তোলা হবে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা