চূড়ান্ত পর্বে কিশোয়ার বানিয়েছেন পান্তাভাত ও আলু ভর্তা সাথে ছিল সার্ডিন মাছ ভাজি ও সালাদ
প্রবাস
মাস্টারশেফের ফাইনাল

কিশোয়ার বানালেন পান্তাভাত

সান নিউজ ডেস্ক: প্রতিযোগিতামূলক রান্নার গেম শো মাস্টারশেফ অস্ট্রেলিয়ার চূড়ান্ত পর্বে পান্তাভাত ও আলু ভর্তা বানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত প্রতিযোগী কিশোয়ার চৌধুরী। একইসঙ্গে বিচারকদের উদ্দেশে পরিবেশিত তার রান্নায় ছিল সার্ডিন মাছ ভাজি ও সালাদ।

সোমবার (১২ জুলাই) মাস্টারশেফ অস্ট্রেলিয়ার ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যায়, নিজের রান্নার বিবরণ দিয়ে কিশোয়ার বলছেন, আপনারা এই খাবার রেস্টুরেন্ট পাবেন না। এটি বেশ দুর্লভ। তবে ফাইনালে এই খাবার তৈরি করতে পারাটা আমার জন্যে বেশ আনন্দের।

খাবার সামনে নিয়ে বিচারকদের একজন বলেন, এটি খুবই শক্তিশালী খাবার। এটি ইতিহাস এবং স্বাদেও শক্তিশালী। বিচারকদের আরেকজন বলেন, খাবারটি দেখে আমার জিভে পানি আসছে।

সোমবারের এপিসোডের প্রতিযোগিতায় ৫১ পয়েন্ট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন কিশোয়ার। অন্য দুই প্রতিযোগী পিট ও জাস্টিনের স্কোর যথাক্রমে ৫৩ ও ৫০। মঙ্গলবার পর্দা নামবে মাস্টারশেফ অস্ট্রেলিয়ার এবারের আসরের।

কিশোয়ার চৌধুরী অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের মেলবোর্নের বাসিন্দা। তার জন্ম ও বেড়ে ওঠা অস্ট্রেলিয়াতেই। প্রকাশনা ব্যবসার সঙ্গে জড়িত কিশোয়ার সন্তানদের জন্য বাংলাদেশি খাবার রান্না করতে গিয়েই পরিবারের কাছে শিখেছেন নানান রেসিপি।

কিশোয়ার চৌধুরী বাংলাদেশি ব্যবসায়ী কামরুল হোসাইন চৌধুরী এবং লায়লা চৌধুরীর মেয়ে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা