প্রবাস

এক বছর ঘরবন্দি, তবুও তসলিমার করোনা

সাংস্কৃতিক প্রতিবেদক : একবছর ঘরের বাইরে না গিয়েও করোনা আক্রান্ত হলেন লেখিকা তসলিমা নাসরিন! রোববার (৯ এপ্রিল) ঘণ্টা-দুই আগে নিজের ভেরিফাইড ফেসবুক এবং টুইটারে তসলিমা নাসরিন করোনা আক্রান্ত হবার কথা নিশ্চিত করেছেন।

তসলিমা নাসরিন তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লেখেন, আমি চিরকালই বড় দুর্ভাগা। এই যে গত বছরের মার্চ মাস থেকে একা আছি ঘরে, একখানা ইন্ডোর ক্যাট সঙ্গী, কোথাও এক পা বেরোলাম না, কাউকে ঘরে ঢুকতে দিলাম না, রান্না বান্না বাসন মাজা কাপড় কাচা ঝাড়ু মোছা সব একাই করলাম, কী লাভ হলো? কিছুই না। ঠিকই কোভিড হলো। গত এক বছরে শুধু একবার এক ঘণ্টার জন্য বাইরে বেরিয়েছিলাম, তাও দু'মাস আগে, টিকার প্রথম ডোজ নিতে। ওই ডোজটি কিছু অ্যান্টিবডি তৈরি করেছিল বলে হয়তো এ যাত্রা বেঁচে গেছি।

তিনি আরও লেখেন, আমি চিরকালই বড় দুর্ভাগা। এক এক করে যদি লিখি কী কী ঘটেছে, জীবনে যা ঘটার কথা ছিল না, তাহলে তালিকা এত দীর্ঘ হবে যে পড়ে কেউ কূল পাবে না। আপাতত কোভিড হওয়ার দুঃখটাই থাক। দুঃখ থাকাও হয়তো ঠিক নয়। কারণ ধীরে ধীরে আমি সুস্থ হয়ে উঠছি। কিন্তু হাজারো মানুষ যারা সুস্থ হতে পারেনি! যারা শ্বাস নিতে আপ্রাণ চেষ্টা করেছে; কিন্তু পারেনি। দুঃখগুলো বরং তাদের জন্য থাক। এখন এইটুকু অন্তত ভালো লাগছে, এটি আর স্টিগমা নয়, আগের মতো। কারো কোভিড হলে সে লুকিয়ে রাখতো খবর, কারণ কোভিড হওয়াটা অনেকটা ছিল এইডস হওয়ার মতো। সমাজ ব্রাত্য করে দিত। এক বছরে এত মানুষকে ধরেছে এই কোভিড, এতে, ভালো, যে, স্টিগমাটা গেছে। কেউ আর বলতে দ্বিধা করে না যে তার কোভিড হয়েছে।

টুইটারে তসলিমা নাসরিন লিখেছেন, এক বছরের বেশি হতে চলল বাড়ির বাইরে পা রাখিনি। কাউকে বাড়িতে আসার অনুমতিও দেইনি। আমার বিড়ালের সঙ্গে বাড়িতে আমি একা। যদি জানতে পারতাম কী করে সংক্রমিত হলাম তাহলে বড় ভালো হত।

ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত লেখালেখির কারণে দেশ থেকে বিতাড়িত তসলিমা
ইউরোপ থেকে ভারতে এসে বসবাস করছেন। বর্তমানে তিনি ভারতের দিল্লি শহরে বসবাস করছেন। এর আগে বেশকিছু বছর কলকাতাতেও বসবাস করেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় তসলিমার করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশিত হওয়ার পরই তা ভাইরাল হয়েছে। অনেকেই লেখিকার দ্রুত আরোগ্য কামনা করেছেন। অনেকে আবার বলেছেন, লোকের সমালোচনা করতে করতে কখন কে বিপাকে পড়বে তা বোঝা যায় না!

এদিকে, করোনা আক্রান্ত হবার আগের পোস্টে বাংলাদেশের ইদের কেনাকাটার ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে ক্ষোভ প্রকাশ করেছিলেন তসলিমা। লিখেছিলেন, ‘বাংলাদেশ। যেখানে ইদের কেনাকাটা ও এরওর বাড়ি যাওয়া বেশি গুরুত্বপূর্ণ। এই খারাপ সময়ে মানুষের প্রাণ বাঁচানোর থেকেও।’

সান নিউজ/এইচএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ২০

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে...

খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

খুলনা শহরে দুর্বৃত্তের গুলিতে একাধিক মামলার আসামি ইসমাইল (৩২) নামে এক যুবক নি...

উরফির নতুন ভিডিও ঘিরে বিতর্ক

ভারতের অভিনেত্রী ও ইন্টারনেট ব্যক্তিত্ব উরফি জাভেদ আবারও সামাজিক যোগাযোগমাধ্য...

সুস্থ ও সতেজ থাকতে সকালে গড়ে তুলুন এই অভ্যাসগুলো 

ব্যস্ত জীবনযাপন, দীর্ঘ সময় বসে কাজ করা এবং অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণে কম...

মানসিক অবসাদ নিয়ে সতর্ক হবেন যখন

ডিপ্রেশন বা মানসিক অবসাদ একটি বাস্তব মানসিক স্বাস্থ্যজনিত অসুখ। যেমন শরীর অসু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা