প্রবাস

মালয়েশিয়ায় বৈধতা ঘোষণায় খুশি বাংলাদেশিরা

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় নতুন করে সেবা খাতের আরও চারটি উপ শাখায় অবৈধ অভিবাসী কর্মীদের বৈধতা দেয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। সরকারের এমন সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশিরা। এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হামজাহ জয়নুদিন সাংবাদিকদের এ তথ্য জানান।

বৈধ অভিবাসী শ্রমিকদের বৈধতা দিতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই গত বছরের ১৬ নভেম্বর ‘রিক্যালিব্রেশন লেবার’ ও ‘রিক্যালিব্রেশন রিটার্ন’ নামে দুটি পরিকল্পনা হাতে নেয় মালয়েশিয়া সরকার। একটি অবৈধ অভিবাসী শ্রমিকদের বৈধভাবে কাজের নিয়োগ এবং অপরটি নিজ দেশে স্বেচ্ছায় ফেরত যাওয়া। আর প্রকল্প দুটি চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে।

তবে এসব অবৈধ কর্মীদের শুধুমাত্র নির্মাণ, উৎপাদন, চাষ ও কৃষি এ চারটি খাতে বাংলাদেশসহ ১৫টি দেশের অবৈধ অভিবাসী কর্মীদের বৈধতার জন্য অনলাইনে আবেদন করার কথা থাকলেও এখন থেকে সার্ভিস সেক্টরের চারটি সাব সেক্টরে যেমন হোলসেল ও রিটেইল, রেস্তোঁরা, কার্গো এবং পরিসেবার জন্য আবেদন করতে পারবেন তাদের নিয়োগকর্তারা।

একই সাথে মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীরা চাইলে শর্তসাপেক্ষে নিজ দেশে ফিরে যেতে পারবেন। সরকারের এমন সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশিরা।

এদিকে বৈধকরণ ঘোষণার পর থেকেই রাজধানী কুয়ালালামপুরসহ পুরো মালয়েশিয়ায় এক শ্রেণির দালাল প্রতারণার ফাঁদ পেতেছে। তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কমিউনিটির নেতারা।

কমিউনিটি নেতা ও মালয়েশিয়া প্রবাসি ব্যবসায়ী মো. মামুন বিন আবদুল মান্নান বলেন, অনেকেই সার্ভিস সেক্টরের ভিসা করার আগ্রহী এবং অপেক্ষায় ছিল অবশেষে মালয়েশিয়া সরকার সেটির (‘রিক্যালিব্রেশন লেবার’ ও ‘রিক্যালিব্রেশন রিটার্ন’ নামে দুটি পরিকল্পনা) ঘোষণা করেছে।

কমিউনিটি নেতা ও মালয়েশিয়া প্রবাসি ব্যবসায়ী নাজমুল ইসলাম বাবুল বলেন, অযথা দালালদের খপ্পরে পড়বেন না, সঠিক মালিক খুঁজে নেবেন।

এছাড়া যে সকল অভিবাসী ২০১১ সালে এবং ২০১৬ সালে রি-হায়ারিং প্রোগ্রামে নাম নিবন্ধন করেও ভিসা পায়নি তারা এখন বৈধতার জন্য নিবন্ধিত হতে পারবেন। আর যারা তাদের কোম্পানি থেকে পালিয়ে অন্য কোথাও চলে গেছে তবে তাদের বিরুদ্ধে যদি কোন রিপোর্ট না থাকে তাহলে তারাও এ রিক্যালিব্রেশন কর্মসূচিতে নিবন্ধন গ্রহণ করতে পারবেন।

রিক্যালিব্রেশন প্রোগ্রাম নামে এই দুটি পরিকল্পনায় এখনও পর্যন্ত প্রায় ১ লাখ ৪৫ হাজার ৮শ’ ৩০ জন অনিবন্ধিত অভিবাসী অংশ নিয়েছেন। এর মধ্যে ৭২ হাজার ৩২৪ জন তাদের নিজ নিজ দেশে ফিরে যেতে সিদ্ধান্ত নিয়েছেন এবং ৭৩ হাজার ৫০৬ জন বৈধ হওয়ার জন্য নিবন্ধন করেছেন।

মালয়েশিয়া সরকারের নতুন এ সিদ্ধান্তের কারণে প্রবাসীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও দালালদের দৌরাত্ম ও নানামুখী সমস্যায় প্রবাসীরা গত বছরগুলোর মতো এবার যেন প্রতারিত না হয় সে বিষয়ে সতর্ক থাকার তাগিদ অভিবাসন বিশেষজ্ঞদের।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

বিএনপি-এনসিপির কর্মসূচিতে হবিগঞ্জে ১৪৪ ধার

বিএনপি, ছাত্রদল, যুবদল এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত পাল্টাপাল্টি ক...

শাকিবের সঙ্গে পর্দার রোমান্সে সাবিলার স্বস্তি

অভিনেত্রী সাবিলা নূর। ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর বড় পর্দায়ও নিজের অবস্থা...

দাবি পূরণের আশ্বাস, স্থগিত অ্যাম্বুলেন্স ধর্মঘট

দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট স্থগিত করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্...

গ্যাস সংকটে ভোগান্তি, বন্ধ সিএনজি স্টেশন-চুলায় নেই পর্যাপ্ত জ্বালানি

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান গ্যাস সংকটের কারণে জনজীবনে নেমে এসেছে বড় ধরনের ভোগ...

গাজায় ইসরাইলি বিমান হামলা

গাজা উপত্যকায় আবারো নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এই হামলায় এক ফিলিস্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা