কানাডার পার্কে এলোপাতাড়ি গুলি :  ৪ বাংলাদেশি আহত
প্রবাস

কানাডার পার্কে এলোপাতাড়ি গুলি :  ৪ বাংলাদেশি আহত

সান নিউজ ডেস্ক : কানাডার টরন্টোর রিজেন্ট পার্ক এলাকায় চার বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে। আহতদের দ্রুত হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর সভাপতি দেবব্রত দে তমাল ফেসবুকে এক পোস্টে বলেছেন, গোলাপগঞ্জ ফাউন্ডেশনের সহ-সভাপতি আনাই মিয়া, মারহাবা গ্রোসারির মুমিন মিয়া, সুলতান মিয়া ও ছাত্তার মিয়া এলোপাতাড়ি গুলিতে আহত হন। তাদের মধ্যে আনাই মিয়ার অবস্থা আশঙ্কাজনক। বাকি তিনজন শঙ্কামুক্ত।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে রিজেন্ট পার্ক ব্লুভার্ড ও ডান্ডাস স্ট্রিট সংলগ্ন ওক স্ট্রিটের পার্কিং লটে এলোপাতাড়ি গুলি হয়েছে- এমন খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। সেখানে অসংখ্য গুলির দাগসহ একটি হোন্ডা অ্যাকর্ড গাড়ি দেখতে পায়। পরে তারা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

পুলিশ আরও জানায়, তারা ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। দুইজন সন্দেহভাজনকে তারা খুঁজছে। সন্দেহভাজনরা ২০১৪ সালের টয়োটা রাভ ফোর গাড়ি ব্যবহার করছিল বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরেন্টো এবং কানাডায় বসবাসরত প্রবাসীদের মধ্যে ক্ষোভ, নিন্দা ও অবিলম্বে দোষীদের গ্রেফতার ও বিচাররে জন্য জোর দাবি জানানো হচ্ছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা