ছবি: সংগৃহীত
রাজনীতি

রাঙ্গাবালীতে নির্বাচন ঘিরে চক্রান্তের অভিযোগ

নিনা আফরিন, পটুয়াখালী: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে পরিবেশ অশান্ত করে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করার অভিযোগ উঠেছে একটি পক্ষের বিরুদ্ধে।

আরও পড়ুন: সব জিআই পণ্যের তালিকা দিতে নির্দেশ

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুজ্জামান মামুন।

এ সময় তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিরোধীতা করে পরাজিত হওয়া একটি অপশক্তি জোট বেঁধেছে। সবুজ ছায়া আবাসন গ্রুপের চেয়ারম্যান বাশেদ সিমনের কাঁধে ভর করে এ অপশক্তি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন এবং ছোট বাইশদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনকে বিতর্কিত করতে মরিয়া হয়ে উঠেছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাইদুজ্জামান মামুন আরও বলেন, তফসিল ঘোষণার আগেই বাশেদ সিমন উপজেলা নির্বাচনের প্রচারণার অজুহাত দেখিয়ে গত শনিবার (১৭ ফেব্রুয়ারি) ছোট বাইশদিয়া ইউনিয়নের উপ-নির্বাচন কার্যক্রম চলাকালীন শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন করে জনমতে আতঙ্ক সৃষ্টি করেছেন।

আরও পড়ুন: হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

সেই সময় কে বা কাদের সঙ্গে তার হট্টগোল হয়েছে, তা সম্পর্কে আমরা অবগত নই। অথচ তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে এবং আমার দলকে হেয় প্রতিপন্ন করার চেষ্টায় লিপ্ত রয়েছেন। আমি এ অপপ্রচারের নিন্দা জানাই।

এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মালেক, রাঙ্গাবালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জু হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজিদুল আকন প্রমুখ।

উল্লেখ্য, আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে বাশেদ সিমন জনসংযোগ শুরু করেছিলেন। এরই ধারাবাহিকতায় গত শনিবার সন্ধ্যায় রাঙ্গাবালীর ছোট বাইশদিয়া ইউনিয়নের বঙ্গবাজারে স্থানীয় লোকজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসে তিনি হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন।

রোববার (১৮ ফেব্রুয়ারি) রাতে পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি তুলে ধরেন তিনি। এ হামলার ঘটনায় তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুনকে দায়ী করেন। পাল্টা সংবাদ সম্মেলন করে এর জবাব দিলেন সাইদুজ্জামান মামুন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা