ছবি: সংগৃহীত
রাজনীতি

বিএনপি আন্দোলন করতে ব্যর্থ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি অন্তঃসারশূন্য এবং তারা আন্দোলন করতে ব্যর্থ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আরও পড়ুন: রোজায় পণ্যের দাম নিয়ে বিভ্রান্তি দূর হবে

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী প্রার্থীদের মনোনয়ন জমা শেষে এ কথা বলেন তিনি।

এ সময় রাজনৈতিক ও সাংগঠনিক প্রয়োজনে জাতীয় নির্বাচনে হেরে যাওয়া নারী প্রার্থীদের সংরক্ষিত আসনে মনোয়ন দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী।

মন্ত্রী বলেন, সংসদ কার্যকর হতে কোনো প্রতিবন্ধকতা নেই। সংসদে বিরোধীদল আছে, স্বতন্ত্র আছে। তারা সরকারের সমালোচনা করতে পারবে।

আরও পড়ুন: মনোনয়ন জমার শেষদিন আজ

তিনি আরও বলেন, নির্বাচন প্রতিহত করার দুঃসাহস কারও ছিল না। শেষ পর্যন্ত আমরা সতর্ক পাহারায় ছিলাম। এখন পর্যন্ত সতর্ক পাহারায় আছি। যদি কেউ এ নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র, সন্ত্রাসমূলক কার্যক্রম করে সেটা আমরা অবশ্যই প্রতিরোধ করবো।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি অন্তঃসারশূন্য। তারা আন্দোলন করতে ব্যর্থ। আন্দোলন করার মতো কোনো পরিস্থিতি নেই। বিএনপি মাজা ভাঙা। বিএনপিকে নিয়ে মাথাব্যথা নেই। তারা মুখে যা বলে, কাজে তা দেখাতে পারে না। দেশের মানুষকে তারা আন্দোলনে সম্পৃক্ত করতে ব্যর্থ হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা