ছবি: সংগৃহীত
রাজনীতি

পিকুলকে উপজেলা চেয়ারম্যান হিসেবে চায় স্থানীয় আ’লীগ

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা শাহজাহান মীরদাহ পিকুলকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চেয়ে সভা করেছেন।

আরও পড়ুন: সংরক্ষিত নারী আসনের তফসিল কাল

রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুলকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী চেয়ে এ সভা করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। সভায় উপজেলা, পৌর আওয়ামী লীগ এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল বলেন, দীর্ঘদিন ধরে রাজনীতি করছি। স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে কারাবরণ করেছি। ১/১১ এর সময় দলের দুর্দিনে অনেকেই সেদিন বিদেশে পাড়ি জমিয়েছিল।

দলের কাছে আমার প্রত্যাশা অনেক। আমাকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী করা হলে আমি নির্বাচন করব। আমি আপনাদের দোয়া এবং সমর্থন চাই।

আরও পড়ুন: সীমান্তবাসীদের সরিয়ে নেওয়ার নির্দেশ

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বোয়ালমারী পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ও পৌর মেয়র সেলিম রেজা লিপন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, ময়না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাসির মো. সেলিম, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. আলী আকবার, রুপাপাত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আজিজার রহমান মোল্যা, দাদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন প্রমুখ।

সভায় উপস্থিত স্থানীয় আওয়ামী লীগের নেতারা শাহজাহান মীরদাহ পিকুলকে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী চেয়ে বলেন, শাহজাহান মীরদাহ পিকুল ভাই ত্যাগী নেতা। আমরা আশা করবো, কেন্দ্রীয় আওয়ামী লীগের স্থানীয় মনোনয়ন বোর্ড পিকুল মীরদাহকে দলীয় প্রার্থী হিসেবে সমর্থন দিবেন। তাকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী করা হলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা