ছবি: সংগৃহীত
রাজনীতি

উপজেলা আ’লীগ সভাপতির বিরুদ্ধে মামলা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ি-লৌহজং) আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী এক নারী প্রার্থীকে নিয়ে করুচিপূর্ণ বক্তব্যে দেওয়ার অভিযোগে টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতির হাফিজ আল আসাদ বারেকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন: উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ ৪২ জনের জামিন

রোববার (২১ জানুয়ারি) মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সোহানা তাহমিনা বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪ নং আমলী আদালতে মানহানি ও ভয়ভীতির অভিযোগে এ মামলা দায়ের করেন।

মামলার বিবাদী হাফিজ আল আসাদ বারেক টঙ্গীবাড়ি উপজেলার আউটশাহী গ্রামের মৃত হাসেম শেখের ছেলে।

মামলাটি আমলে নিয়ে ওই আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস মামলাটি সিআইডিতে তদন্ত দিয়েছেন বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী বুলবুল আহমেদ।

আরও পড়ুন: বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

মামলা সূত্রে জানা যায়, দ্বাদশ সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ি-লৌহজং) আসনের স্বতন্ত্র প্রার্থী ছিলেন এড. সোহানা তাহমিনা। ভোটের আগে গত ২৮ জানুয়ারি টঙ্গীবাড়ি উপজেলার মাদ্রা এলাকায় এক নির্বাচনী সভায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাফিজ আল আসাদ জনসম্মুখে সোহান তাহমিনার বৈধ বিবাহের বিষয়ে প্রশ্নবিদ্ধসহ বিভিন্ন বিষয়ে উচ্চারণ করে হেয় করে বিভিন্ন বক্তব্য দেন, যা পরবর্তীতে সামাজিক মাধ্যমে ভাইরাল হলে সমালোচনা সৃষ্টি হয়। সামাজিক মাধ্যমে বিষয়টি দৃষ্টিগোচর হওয়ায় রোববার আদালতের দ্বারস্থ হন এড. সোহানা তাহমিনা।

এ বিষয়ে অ্যাডভোকেট সোহানা তাহমিনা বলেন, আমি নারী প্রার্থী ছিলাম। আমাকে হেয় করে কুরুচিপূর্ণ অশ্লীল বক্তব্য দিয়েছে। ফেসবুকে তা ভাইরাল হয়েছে। নারী হিসেবে বিষয়টি কষ্টদায়ক। আমি এর যথাযোগ্য বিচার চাই।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা