ছবি: সংগৃহীত
রাজনীতি

ছাত্রদল নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক ছাত্রদল নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ করার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: ৪০ শতাংশ ভোট পড়েছে

শনিবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের উত্তর সুন্দলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আটক জহিরুল ইসলাম (৩৩) উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক এবং একই উপজেলার সুন্দলপুর ইউনিয়নের গোলাপ রহমান ভূঁইয়া বাড়ির আবুল কাশেমের ছেলে।

নোয়াখালী জেলা বিএনপির সদস্য একরাম উদ্দিন ও আটক ছাত্রদল নেতার বড় ভাই মো. সেলিম অভিযোগ করে বলেন, উপজেলার সুন্দলপুর ইউনিয়নের উত্তর সুন্দলপুর গ্রামের মিয়াধনের দোকানে বসে চা পান করছিল ছাত্রদল নেতা জহিরুল।

আরও পড়ুন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ওই সময় চা দোকান থেকে ক্ষমতাসীন দলের ২০-২৫ জন নেতাকর্মী তাকে আটক করে। পরে তার মোটরসাইকেলসহ স্থানীয় তেতুলতলা এলাকার একটি ক্লাবে নিয়ে যায়। একপর্যায়ে তারা সেখানে তাকে বেদম পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে জানতে চাইলে কবিরহাট থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন বলেন, সড়কে ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যাওয়ার অভিযোগে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আটক ছাত্রদল নেতার মোটরসাইকেলটি থানায় রাখা আছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা