ছবি: সংগৃহীত
রাজনীতি

ফখরুলের জামিন শুনানি ভোটের পর

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে ৯ টি মামলায় জামিন শুনানির জন্য আগামী ৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

আরও পড়ুন: শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি

রোববার (৩১ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালতে জামিনের আবেদন করেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। এ সময় আসামির উপস্থিতিতে জামিন শুনানির জন্য আগামী ৯ জানুয়ারি দিন ধার্য করেন আদালত।

বিষয়টি নিশ্চিত করে মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, আমরা এ ৯ মামলায় তার জামিন চেয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করলে আদালত শুনানি গ্রহণ করেননি। এরপর আমরা উচ্চ আদালতে যাই। পরে আদালত আইন অনুযায়ী জামিন শুনানি গ্রহণের নির্দেশ দেন।

আরও পড়ুন: নির্বাচনে উস্কানি দিলে মেনে নেব না

তিনি বলেন, আজ আবার নিম্ন আদালতে জামিনের আবেদন করি। আদালত মির্জা ফখরুলকে কারাগার থেকে আদালতে হাজির করে তার উপস্থিতিতে জামিন শুনানির জন্য নতুন তারিখ ঠিক করেছেন।

এর আগে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে রমনা থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। মামলায় মির্জা ফখরুলসহ ৫৯ নেতাকর্মীকে আসামি করা হয়।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত

পরদিন সকাল সাড়ে ৯ টার দিকে মির্জা ফখরুলকে তার গুলশানের বাসা থেকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। পরে দিনভর ডিবি কার্যালয়ে রাখার পর পুলিশের করা ঐ মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে রাতে আদালতে নেওয়া হয় এবং আদালত তাকে কারাগারে পাঠান। এরপর থেকে কারাগারে রয়েছেন মির্জা ফখরুল।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা