ফাইল ছবি
রাজনীতি

আরও ২ দিনের কর্মসূচি দিল বিএনপি

নিজস্ব প্রতিবেদক: চলমান একদফা দাবিসহ ভোট বর্জনের আহ্বান জানিয়ে আরও ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আরও পড়ুন: মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশি আটক

রোববার (৩১ ডিসেম্বর) এবং সোমবার (১ জানুয়ারি) আবারও গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে দলটি।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি ২০১৮ সালের ৩০ জানুয়ারি একাদশ নির্বাচনের আগে রাতে ভোট ডাকাতি হয়েছিল দাবি করে এর নিন্দা জানান।

আরও পড়ুন: মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশি আটক

জানা গেছে, নির্বাচন বয়কটের পর এখন ভোটারদের কেন্দ্রবিমুখ করাই মূল লক্ষ্য বিএনপির। সাধারণ মানুষকে ভোটে নিরুৎসাহিত করতে সব ধরনের চেষ্টা করবে দলটি।

ভোটদানে বিরত থাকার আহ্বান জানিয়ে সারা দেশে এক কোটির বেশি লিফলেট বিতরণ করা হচ্ছে। সেই সাথে ভার্চুয়াল মাধ্যমেও নানা কৌশলে ভোট বর্জনের প্রচার অব্যাহত রয়েছে। এছাড়া জনসংযোগের নানামুখী পদক্ষেপের পাশাপাশি দাবি আদায়ে কঠোর আন্দোলনও অব্যাহত রাখা হবে।

আরও পড়ুন: মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশি আটক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের মাত্র ৮ দিন আর বাকি। বিএনপিসহ বেশ কিছু রাজনৈতিক দল এ নির্বাচন বর্জন করেছে। সেই সাথে সাধারণ মানুষকে ভোটদানে বিরত থাকার আহ্বান জানিয়েছে তারা।

গত ২১ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিএনপির ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে সারা দেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি আজ শেষ হচ্ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা