ছবি: সংগৃহীত
রাজনীতি

মুন্সীগঞ্জে বিএনপির পুষ্পস্তবক অর্পণ 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মহান বিজয় দিবসে পুষ্পস্তবক অর্পণ করেছে মুন্সীগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।

আরও পড়ুন: বিজয় মিছিলে নির্বাচনবিরোধী কর্মকাণ্ড নয়

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে জেলা শহরের নতুন কাচারি সংলগ্ন বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে তারা।

এ সময় উপস্থিত ছিলেন- শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব আলম স্বপন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন, পৌর ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাইয়ুম মৃধা, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তপন, শহর যুবদল নেতা খোরশেদ হাওলাদার, শহর ছাত্রদল নেতা কাউসার আহমেদ বাপ্পি প্রমুখ।

আরও পড়ুন: অন্যায়-অবিচারের বিরুদ্ধে বিজয়ের দিন

পরে তারা বিজয় স্তম্ভে দাঁড়িয়ে স্বাধীনতা সংগ্রামে দেশের জন্য জীবন দানকারী শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করেন।

এর আগে সূর্যদয়ের সাথে সাথে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধা সংসদসহ জেলার সরকারি-বেসরকারি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা