ছবি : সংগৃহিত
রাজনীতি

সাত আসন দিলো আ’লীগ

নিজস্ব প্রতিবেদক: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের শরিকদের আসন ছাড়ের বিষয়টি চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। তাদেরকে এবার ৭টি আসনে ছাড় দেওয়া হবে।

আরও পড়ুন: জাপার সাথে আ’লীগের বৈঠক আজ

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন, ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু।

তিনি বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে ৩ টি, জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ-ইনু) ৩ টি এবং জাতীয় পার্টিকে (জেপি-মঞ্জু) ১ টি আসন ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে।

১৪ দলের সমন্বয়ক জানান, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেননকে বরিশাল-৩, মুস্তফা লুৎফুল্লাহকে সাতক্ষীরা-১ এবং ফজলে হোসেন বাদশাকে রাজশাহী-২ আসন ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ফখরুলের জামিন শুনানি ১৭ ডিসেম্বর

এছাড়া, জাসদের হাসানুল হক ইনুকে কুষ্টিয়া-২, মোশাররফ হোসেনকে লক্ষ্মীপুর-৪ এবং এ কে এম রেজাউল করিম তানসেনকে বগুড়া-৪ আসন ছেড়ে দেওয়া হয়েছে।

এর বাইরে জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে পিরোজপুর-২ আসন ছেড়ে দেওয়া হয়েছে। এই ৭ টি আসনের মধ্যে শুধুমাত্র কুষ্টিয়া-২ আসনে আগে থেকেই কোনো প্রার্থী দেয়নি আওয়ামী লীগ।

জোট শরিকদের জন্য এই আসনগুলো ছেড়ে দিতে দলীয় প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করে নেবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

আরও পড়ুন: ১১ দফায় ৩৬ ঘণ্টার অবরোধ শুরু

তবে দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের যে নেতারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাদের ব্যাপারে ক্ষমতাসীন দলের কোনো হস্তক্ষেপ থাকবে না।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা