ছবি-সংগৃহীত
রাজনীতি

শাসকগোষ্ঠীর নির্বাচনী মাস্টারপ্ল্যান ভেঙে পড়বে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করে বলেছেন, আওয়ামী শাসকগোষ্ঠীর নির্বাচনী মাস্টারপ্ল্যান তাসের ঘরের মতো ভেঙে পড়বে।

আরও পড়ুন: মাঠ প্রশাসন নিয়ে শঙ্কা নেই

শুক্রবার (২৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন রিজভী।

তিনি বলেন, বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের ভয় পাইয়ে দিতে সন্ত্রাসী হামলা, মামলা, গুম, খুন ও গ্রেপ্তারের মতো নির্মম কর্মকাণ্ড শুরু হয়েছে। একতরফা নির্বাচন আয়োজন করে আবারও ক্ষমতা দখলের জন্য আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রশাসন ও দলীয় সন্ত্রাসীদের সমন্বয়ে সেনাদল তৈরি করেছে এই ফ্যাসিস্ট শাসকগোষ্ঠী।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৬

তিনি আরও বলেন, জনগণকে অগ্রাহ্য করে বিশ্বের কুখ্যাত স্বৈরাচারী সরকাররাও নিজেদের পতন ঠেকিয়ে রাখতে পারেনি। আওয়ামী শাসকগোষ্ঠীও পারবে না। জনগণ আগামী নির্বাচন একতরফাভাবে করতে দেবে না। আন্দোলনে শাসকগোষ্ঠীর নির্বাচনী মাস্টারপ্ল্যান তাসের ঘরের মতো ভেঙে পড়বে।

এ সময় বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীর বাসভবনে ককটেল বিস্ফোরণকারী আওয়ামী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

আরও পড়ুন: সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ পণ্ড ও নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সরকারের পদত্যাগের দাবিতে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। এরপর থেকে দফায় দফায় অবরোধ কর্মসূচি পালন করছে দলটি। সবশেষ সপ্তম দফায় আগামী ২৬ ও ২৭ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি ও জামায়াত।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা