ছবি: সংগৃহীত
রাজনীতি

কিশোরগঞ্জে নৌকার প্রার্থী পাপন

নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে একাই আওয়ামী লীগের মনোনয়নপত্র নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

আরও পড়ুন: মনোনয়ন পাচ্ছেন সাকিব

ইতিমধ্যে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শেষ হয়েছে। সে হিসেবে, তিনি এ আসন থেকে নৌকার প্রার্থী হিসেবে নির্বাচনের অনুমতি পেতে যাচ্ছেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা নির্বাচন অফিসার মো. আশরাফুল আলম কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) বলেন, আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ আসন থেকে সরকার দলীয় পক্ষে শুধুমাত্র নাজমুল হাসান পাপনই মনোনয়নপত্র কিনে জমা দিয়েছেন।

ভৈরব উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সায়দুল্লাহ মিয়া জানান, দেশের বিভিন্ন আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে একটি আসনের বিপরীতে একাধিক মনোনয়নপত্র জমা পড়েলেও এ আসনে আমাদের সকলের ভরসার জায়গায় রয়েছেন নাজমুল হাসান পাপন।

তাই মনোনয়ন যুদ্ধে কেউ তার বিরুদ্ধে আসেনি। আমরা আশাবাদী, তিনি বিপুল ভোটে জয়ী হবেন এবং শেখ হাসিনার হাত আরও শক্তিশালী করবেন।

আরও পড়ুন: নোনয়ন ফরম কিনলেন মাশরাফি

প্রসঙ্গত, প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ছেলে নাজমুল হাসান পাপন। তিনি বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্বে আছেন। এ আসন থেকে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন জিল্লুর রহমান।

২০০৯ সালে দেশের ১৯ তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তার ছেলে নাজমুল হাসান পাপন।

সান নিউজ/এসকে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা