ছবি: সংগৃহীত
রাজনীতি

বিএনপি-জামায়াতের ষষ্ঠ দফার অবরোধ শুরু

নিজস্ব প্রতিবেদক: সরকারের পদত্যাগ ও ‍নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের ‘একদফা’ দাবিসহ ‘একতরফা’ তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ষষ্ঠ দফার অবরোধ শুরু হয়েছে।

আরও পড়ুন: আ’লীগের মনোনয়ন সভা বৃহস্পতিবার

বুধবার (২২ নভেম্বর) ভোর ৬ টা থেকে শুরু হয়ে এ অবরোধ চলবে শুক্রবার (২৪ নভেম্বর) ভোর ৬ টা পর্যন্ত।

এদিকে অবরোধ শুরুর আগের রাতেই রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, অবরোধের সমর্থনে এসব আগুন দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ৮ টা ৪০ মিনিটে যাত্রাবাড়ীতে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার খবর পেয়ে আমাদের ২ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

আরও পড়ুন: গুজব ছড়ানোর জন্য বিএনপি টাকা দেয়

এ দিন রাত ১১ টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের একটি ইউনিটের ২ টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার সন্ধ্যার পর থেকে অবরোধের সমর্থনে দেশের বিভিন্ন জেলায় মশাল মিছিল করেছেন বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক ও শহরের বড় মসজিদ এলাকায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা পৃথক মিছিল বের করেন। ছাত্রদলের একটি মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

এক পর্যায়ে পুলিশ গুলি ছুড়লে ছাত্রদলের ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি।

আরও পড়ুন: বুধবার ফুলকোর্ট সভা

এছাড়া সাভার, পটুয়াখালী ও ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলায় অবরোধের সমর্থনে মশাল মিছিল করা হয়। ফরিদপুরের মধুখালীতে অবরোধের সমর্থনে আয়োজিত মশাল মিছিল থেকে বিএনপির ৮ নেতাকর্মীকে আটক করার অভিযোগ করা হয়েছে।

ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী জানান, মিছিল থেকে মধুখালী উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নূরুন্নবী মিয়া, বিএনপি কর্মী কাইউম মিয়া, ইয়াকুব হোসেন, মো. আকিম, মিকাইল ও সোহানসহ বিএনপির ৮ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: প্রতিদিন ৭ যানবাহনে আগুন

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, হত্যা ও নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের ‘একদফা’ দাবিতে ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট ৩ দিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি-জামায়াত ও তাদের শরিকরা।

এরপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফা, ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফা, ১১ ও ১২ নভেম্বর চতুর্থ দফা এবং ১৫ ও ১৭ নভেম্বর পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করে তারা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা