ফাইল ছবি
রাজনীতি

যুক্তরাষ্ট্রের চিঠির জবাব দিল আ’লীগ

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সংলাপের আহ্বান জানিয়ে যে চিঠি দিয়েছিলেন তার জবাব দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

আরও পড়ুন: অগ্নিসন্ত্রাসীদের ক্ষমা নেই

শুক্রবার (১৭ নভেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে ঢাকার মার্কিন দূতাবাসের অ্যাক্টিং ডেপুটি চিফ অব মিশন আর্টুরো হাইন্সের কাছে প্রত্যুত্তরের চিঠি হস্তান্তর করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত (এ আরাফাত) এমপি।

কিন্তু প্রত্যুত্তরের চিঠিতে আওয়ামী লীগ কী বলেছে তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন: সম্পর্ক গভীর করতে চায় যুক্তরাষ্ট্র

উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংলাপের প্রস্তাব দিয়ে আওয়ামী লীগকে আনুষ্ঠানিক চিঠি দেয় যুক্তরাষ্ট্র। ডোনাল্ড লু’র দেওয়া চিঠি ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ১৫ নভেম্বর সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে হস্তান্তর করেন। পরবর্তীতে ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, যথাসময়ে চিঠির উত্তর দেওয়া হবে।

ডোনাল্ড লু সংলাপের আহ্বান জানিয়ে বিএনপি-জাতীয় পার্টিকেও চিঠি দিয়েছেন। ইতোমধ্যেই বিএনপি সেই চিঠিও জবাব দিয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী চিঠিতে বলেন- অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সংলাপে বিএনপির কোনো আপত্তি নেই।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা