ছবি: সংগৃহীত
রাজনীতি

তফসিল বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁও প্রতিনিধি: দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার নেতাকর্মীরা।

আরও পড়ুন: ওয়াশিংটন যাচ্ছেন পিটার হাস

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে শহরের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় এসে শেষ হয়।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মোহাম্মদ হাফিজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা শাখার সহ-সভাপতি মোঃ মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক হাফেজ মোঃ তানভীর আহমদ তাকিসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা।

আরও পড়ুন: নির্বাচন পরিচালনা কমিটির সভা কাল

বর্তমান সরকারকে ভোট চোর আখ্যা দিয়ে বক্তারা বলেন, বর্তমান নির্বাচন কমিশন আওয়ামী লীগের পালিত নির্বাচন কমিশন। ইতোমধ্যে নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে, তাতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

কোন কারণে পাতানো নির্বাচনের উদ্যোগ নিলে জনগণ তা মেনে নেবে না এবং সারাদেশে সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা