ফাইল ছবি
রাজনীতি

পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ শুরু

নিজস্ব প্রতিবেদক: পঞ্চম দফায় বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ আজ শুরু হয়েছে।

আরও পড়ুন: তফসিল ঘোষণা সন্ধ্যায়

বুধবার (১৫ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হয়ে এ অবরোধ চলবে শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ৬ টা পর্যন্ত। তবে অবরোধের মধ্যেও আজ ভোর থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল করতে দেখা গেছে।

এদিকে পঞ্চম দফার অবরোধ শুরুর আগেই গতকাল রাজধানীতে ৪ টি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, অবরোধের সমর্থনে এসব আগুন দেওয়া হয়েছে।

আরও পড়ুন: পোশাক কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত

গত সোমবার (১৩ নভেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ অবরোধের ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, কারাবন্দি বিএনপি নেতাদের মুক্তি, সমাবেশে হামলা, নেতাদের হত্যার প্রতিবাদ, সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও সংসদ ভেঙে দেওয়ার দাবিতে এ ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালিত হবে। সমমনা দলগুলোও এ কর্মসূচি পালন করবে।

এ দিন জামায়াতে ইসলামীও অবরোধের ডাক দেয়। এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম জানান, সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, আমির জামায়াত ডা. শফিকুর রহমানসহ সব রাজবন্দিদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগামী ১৫ নভেম্বর ভোর ৬ টা থেকে ১৭ নভেম্বর ভোর ৬ টা পর্যন্ত সারা দেশে ৪৮ ঘণ্টা শান্তিপূর্ণ সড়ক, রেল ও নৌপথ অবরোধের নতুন কর্মসূচি ঘোষণা করছি।

আরও পড়ুন: হজের নিবন্ধন শুরু আজ

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে হামলা, হত্যা, নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ ও সরকারের পদত্যাগের ‘একদফা’ দাবিতে ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট ২ দিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি-জামায়াত ও তাদের শরিকরা।

পরে ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফা এবং ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফা, ১১ ও ১২ নভেম্বর চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করে তারা। এরপর গতকাল একদিনের বিরতি দিয়ে আজ সকাল ৬ টা থেকে পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ ডাকা হয়।

সান নিউজে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা